চায়ের জনপদ
প্রকাশ : Jul 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে শহিদ মিনারে স্থাপিত মুজিব ম্যুরাল বুলডোজার দিয়ে অপসারণ

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহিদ মিনার প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় ছাত্র ও জনসাধারণের বিক্ষোভের মুখে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বিকেলে শুরু হওয়া এ spontaneous বিক্ষোভে শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় নাগরিক অংশ নেয়। তারা উল্লাস করে ম্যুরালটি অপসারণ করে এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেয়। উপস্থিত বিক্ষোভকারীরা বলেন, “বাংলাদেশের জমিতে মুজিবের স্থান নেই”, এই দাবি তারা বহুদিন ধরেই জানিয়ে আসছিলেন।

বিক্ষোভকারীদের দাবি, ম্যুরালটি কোনো গণদাবির ভিত্তিতে নির্মিত হয়নি। বরং সরকারের ‘অবৈধ সিদ্ধান্তে’, জনমতের তোয়াক্কা না করে কোটি কোটি টাকা অপচয় করে এটি স্থাপন করা হয়েছিল।

একজন বিক্ষোভকারী শিক্ষার্থী বলেন, “ভারতে আশ্রয় নিয়ে পতিত স্বৈরাচার হাসিনা যখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তখন আমরা ছাত্রসমাজ প্রস্তুত আছি দেশকে রক্ষার জন্য।”

তারা আরও অভিযোগ করেন, বঙ্গবন্ধুর নামে রাষ্ট্রে গড়ে তোলা হয়েছে এক প্রকার রাজতন্ত্র, যা বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বে পরিণত হয়েছে এক কঠোর স্বৈরতান্ত্রিক শাসনে। বিক্ষোভকারীদের ভাষায়, “এই শাসন গণতন্ত্রকে হত্যা করে, ছাত্রদের ওপর গুলি চালায়, গুম, নিখোঁজ ও মিথ্যা মামলার মাধ্যমে গোটা দেশকে ভয়ের কারাগারে পরিণত করেছে। সেই শাসনের প্রতীক ভাঙা আমাদের নৈতিক দায়িত্ব।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

1

ঝুলনযাত্রা পূজায় বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধুর শুভেচ্ছা ও

2

কমলগঞ্জে বাড়ির আঙিনায় মাটি খুঁড়তেই মিলল গ্রেনেড! সেনাবাহিনীর

3

শ্রীমঙ্গলে অস্থায়ী টমটমের দৌরাত্ম্য, ভোগান্তিতে শহরবাসী

4

শ্রীমঙ্গলে আলোচিত কলেজছাত্র হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন

5

শ্রীমঙ্গলে আলোচিত রীমা অপহরণ রহস্য উন্মোচিত: পরিবারের সদস্যর

6

দাঁত ব্রাশ করছেন ঠিকই, কিন্তু ব্রাশই যদি হয় জীবাণুবাহী?

7

যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব-বুবলী, যা বললেন অপু বিশ্বাস

8

নারীদের হাতে তৈরি জুতা যাচ্ছে ইউরোপ–আমেরিকায়

9

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত ঢাকা, উত্তেজনায়

10

তিন সচিবকে দায়িত্ব থেকে সরাল সরকার

11

শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

12

১৭ মাসের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে শ্রীমঙ্গলে তিন বাগা

13

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

14

শ্রীমঙ্গলে পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত

15

সাংবাদিকসহ জুলাই আন্দোলনের ৫ যোদ্ধাকে হত্যার হুমকি, শ্রীমঙ্গ

16

সৈকতে বিশ্বের বৃহত্তম ‘প্লাস্টিক দানব’

17

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

18

ইদ্রীস আলীর শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যপদ বাতিল : কার্যকরী

19

বিজয়ের পরই পোস্টার অপসারণে মাঠে এমপি হাজী মুজিব পরিচ্ছন্ন শ্

20