চায়ের জনপদ
প্রকাশ : Sep 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

পুলিশ দেখে ইয়াবা চিবিয়ে নষ্ট করার চেষ্টা, অবশেষে মাদক ব্যবসায়ী গ্রে প্তা র

রাজনগরে পুলিশের হাতে আটক হওয়ার মুহূর্তে ইয়াবা ট্যাবলেট চিবিয়ে নষ্ট করার চেষ্টা করেছেন এক মাদক ব্যবসায়ী। তবে শেষ রক্ষা হয়নি, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) তৎপরতায় হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তি হলেন আলী হোসেন (৪১), পিতা-মৃত কমরু মিয়া, সাং- দত্তগ্রাম, থানা- রাজনগর, জেলা- মৌলভীবাজার।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ৩ সেপ্টেম্বর দুপুরে ডিবির এসআই আবু নাইয়ুম মিয়া নেতৃত্বে একটি টিম রাজনগর উপজেলার পুদিনাপুর এলাকার রাজনগর টু সিলেট রোডে অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে আটক করেন।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, আটক করার সময় আলী হোসেন তার ডান হাতে থাকা একটি নীল রঙের পলিব্যাগ থেকে ইয়াবা ট্যাবলেট চিবিয়ে নষ্ট করার চেষ্টা করেন। পুলিশ সদস্য ও স্থানীয় সাক্ষীদের সহায়তায় তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার মুখ থেকে উদ্ধার করা ভাঙা ও গুড়ো অবস্থার কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার ওজন ছিল ৬ গ্রাম।
তিনি আরও জানান, ‘সিডিএমএস যাচাইয়ে আটককৃত আলী হোসেনের বিরুদ্ধে চুরি,ডাকাতি, মাদকসহ ১১টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। আজকের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণির ১০ (ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাপ-চাচার পথেই মানুষের কল্যাণে কাজ করতে চান মুঈদ আশিক চিশতী

1

দেশকে সুন্দর করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের

2

কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই

3

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

4

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব

5

চোরাই মোটরসাইকেল ও নগদ টাকাসহ চোর চক্রের মূলহোতা আটক

6

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

7

শ্রীমঙ্গলে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা শেখ জসিম উদ্দিন কা

8

শ্রীমঙ্গলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

9

যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতা আজীবন বহিষ্কার

10

শ্রীমঙ্গলে গাছের ডালে গামছা দিয়ে আত্মহত্যা গৃহবধূর!

11

কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

12

শ্রীমঙ্গলে পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

13

একরামুল কবীর-কে "আমরা করব জয় ফাউন্ডেশন" এর সংবর্ধনা প্রদান

14

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র ‘

15

নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি

16

মৌলভীবাজার ৪ আসনে মনোনয়নের আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্ট

17

ব্যবসায়ীকে হত্যাকারীদের বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

18

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর সমিত সোম নিজ বাড়িতে ফিরতেই উ

19

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

20