শনিবার (৩০ আগষ্ট) লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে শ্রীমঙ্গল রেল স্টেশনের পাশে শাপলাবাগ এলাকায় টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ। শিক্ষার্থীরা খাতা কলম পেয়ে উচ্ছ্বাসিত।
গত মে মাসে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে লাল সবুজ উন্নয়ন সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন মাদক বিরোধী দেশপ্রেমে জাগ্রত হতে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করে। সে অনুষ্ঠান থেকে অনেক শিক্ষার্থীই সচেতন হন। নবম শ্রেণীর সোহান ও তার কয়েকজন বন্ধু সেই অনুষ্ঠান থেকে অনুপ্রাণিত হয়ে তারা টিফিনের টাকা জমানো শুরু করেন। সেই টাকায় আজ শ্রীমঙ্গল রেল স্টেশনের শাপলাবাগ এলাকায় সুবিধা বঞ্চিত শিশুকে শিক্ষা উপকরণ উপহার দেন। খবরটি ছোট হলেও এটি দারুন আনন্দের। যেখানে বর্তমান সময়ের তরুণরা মাদকাসক্ত, মোবাইল ফোনে আসক্ত হচ্ছে সেখানে তারা টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের শিক্ষক উপকরণ দিয়ে পাশে দাঁড়িয়েছে।
শিক্ষার্থীদের খাতা কলম বিতরণ উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্য ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হোসেন আহমদ সোহান, জালাল ওমর প্রমুখ।
লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্য সোহান বলেন, গত তিন মাস টিফিনের টাকা থেকে অল্প অল্প জমিয়ে আজ সুবিধা বঞ্চিত শিশুদের খাতা, কলম, চকলেট কিনে দিয়েছি। তারা উপহার পেয়ে খুব খুশি হয়েছে। শিশুদের আনন্দ আমাদের আরো ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে।