চায়ের জনপদ
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত

‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। 
বুধবার অর্ধদিন ব্যাপী উপজেলার কালীঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানে এ অনুষ্ঠানের আয়োজন করে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি), শ্রীমঙ্গল। ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের কমিউনিকেশন ও পাবলিসিটি কর্মকর্তা এ এস এম আতিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দেন পিএফজি’র শ্রীমঙ্গলের কো-অর্ডিনেটর ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, সদস্য ও শ্রমিক নেতা নূর মোহাম্মদ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী, ওয়াইপিএজি শ্রীমঙ্গলের কো-অর্ডিনেটর সৈয়দ আরমান জামি এবং সদস্য এ কিউ এম নাঈম আর রহমান, সাজন কাহার, পূর্ণিমা কানু ও মোছা. মরিয়ম জাহান।
এ সময় ওয়াইপিএজি’র চন্দ্রিমা গোস্বামী, মো. তানভীরুল ইসলাম মাহিন, মো. সাইদ হাসান রাদি, আয়েশা বেগম তাওহিদা, কর্তিক সাহা অভয়সহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে যুবদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্ট ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। 
পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী ও বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। 
আয়োজকরা বলেন, তরুণদের মধ্যে শান্তি, সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তোলার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তনে যুবসমাজকে সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫, কমেছে জিপিএ-৫

1

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

2

শ্রীমঙ্গলের নৃত্যশিল্পী কেয়া সিনহা ও মডেল জারা ইসলামের বিরুদ

3

ডিসিআরসহ বিনামূল্যে নামজারী খতিয়ান প্রদান করে প্রশংসায় ভাসছে

4

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

5

যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতা আজীবন বহিষ্কার

6

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

7

শ্রীমঙ্গলে অস্থায়ী চা শ্রমিকদের সমান মজুরির দাবিতে বিক্ষোভ স

8

শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রমে ১০৫০ রকমের ব্যঞ্জনে অন্

9

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষা

10

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

11

লুট হওয়া ২৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার

12

শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীব বৈচিত্র্য বিষয়ক দিনব্যাপী ব

13

হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি কায়েস আজিজ, সাধারণ সম্পাদক আল-মাম

14

শিক্ষা প্রতিষ্ঠান সবুজে ঘিরতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর

15

শ্রীমঙ্গলের সন্তান সরফু বিসিবির পরিচালক হওয়ায় শ্রীমঙ্গলে আনন

16

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

17

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

18

কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া মাহ

19

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

20