চায়ের জনপদ
প্রকাশ : Sep 1, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে অস্থায়ী চা শ্রমিকদের সমান মজুরির দাবিতে বিক্ষোভ সমাবেশ

চুক্তি অনুযায়ী সমান মজুরি না পাওয়ার প্রতিবাদে অস্থায়ী চা শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছেন। সোমবার সকালে উপজেলার খেজুরীছড়া চা বাগান কারখানার সামনে খেজুরীছড়া ও ফুসকুড়ি চা বাগানের শতাধিক অস্থায়ী শ্রমিক এ সমাবেশে অংশ নেন।

সমাবেশে শ্রমিকরা দাবি করেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন ও বাংলাদেশীয় চা সংসদের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী স্থায়ী ও অস্থায়ী শ্রমিকদের সমান মজুরি দেওয়ার কথা থাকলেও অনেক বাগানে তা বাস্তবায়ন হচ্ছে না। স্থায়ী শ্রমিকরা দৈনিক ১৮৭ টাকা মজুরি পেলেও অস্থায়ী শ্রমিকরা পাচ্ছেন মাত্র ১২০ টাকা। এছাড়া তারা স্থায়ী শ্রমিকদের মতো কোনো রেশন সুবিধাও পাচ্ছেন না।

প্রতিবাদী শ্রমিকরা অভিযোগ করেন, সমান কাজ করেও বৈষম্যমূলক মজুরি দেওয়া হচ্ছে, যা শ্রম আইন ও চুক্তির পরিপন্থী। তারা দ্রুত সমান মজুরি বাস্তবায়ন এবং রেশন সুবিধা প্রদানের দাবি জানান।

শ্রমিকরা সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদসহ আটক মেহজাবীনের পেছনে অদৃশ্য শক্তি কে? বিস্ফোরক তথ্য দিল

1

মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত নিহত ১৮

2

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

3

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

4

মৌলভীবাজারসহ আরো ৩ জেলা বন্যা শঙ্কায়

5

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

6

ঘরের ছেলে ঘরে ফিরছে—১৭ বছরের অপেক্ষার অবসান, বিএনপির আবেগে জ

7

শ্রীমঙ্গলে “Be There for Blood”-এর ত্রৈবার্ষিক রক্তবন্ধন ও আ

8

মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ

9

মৌলভীবাজার থেকে চোরাই ৬টি সিএনজি সুনামগঞ্জ থেকে উদ্ধার, আটক

10

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

11

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

12

ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় শ্রীমঙ্গলের বিএনপি নেতা শ

13

বিদ্রোহী কবির পাশে শায়িত হলেন বিপ্লবী হাদি

14

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

15

শ্রীমঙ্গলে জন্মাষ্টমীর শোভাযাত্রা

16

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

17

বাপ-চাচার পথেই মানুষের কল্যাণে কাজ করতে চান মুঈদ আশিক চিশতী

18

শ্রীমঙ্গলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র

19

মাদক, চাঁদাবাজি ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন সং

20