চায়ের জনপদ
প্রকাশ : Jul 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বাধীনতার পরও উন্নয়নের ছোঁয়া নেই, কুঞ্জবন গ্রামের কাঁচা রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

একটি রাস্তা শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি একটি জনপদের শিক্ষা, চিকিৎসা, অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নের প্রাণরেখা। অথচ সেই প্রাণরেখাই যদি বছরের পর বছর অবহেলায় পড়ে থাকে, তাহলে দুর্ভোগই হয়ে ওঠে মানুষের নিত্যসঙ্গী। এমন বাস্তবতাই দীর্ঘদিন ধরে বয়ে বেড়াচ্ছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রামের বাসিন্দারা।
গ্রামের দীর্ঘদিনের কাঁচা রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে বুধবার সকাল ১১টায় কুঞ্জবন গ্রামের প্রধান সড়কে মানববন্ধন করেন স্থানীয়রা। এতে কয়েকশ নারী-পুরুষ, শিক্ষার্থী ও প্রবীণ অংশ নেন। এ সময় তারা রাস্তা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে নানা প্রতিশ্রুতি মিললেও গ্রামের প্রধান সড়কের কোনো স্থায়ী উন্নয়ন হয়নি। বর্ষা এলেই কাঁচা রাস্তা কর্দমাক্ত হয়ে যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, কৃষক, বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি ও গর্ভবতী নারীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। অনেক সময় জরুরি রোগীকে হাসপাতালে নিতে বাঁশের তৈরি পলো ব্যবহার করতে হয়। কাদার কারণে সিএনজি অটোরিকশা, টমটম ও অন্যান্য যানবাহনের চলাচলও বন্ধ হয়ে যায়, ফলে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়।
বক্তারা দ্রুত রাস্তা সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে স্থায়ী উন্নয়নকাজ বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে গ্রামবাসী বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে তারা আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৈতিক অবক্ষয় রোধে জুমার খুতবায় সচেতনতার আহ্বান সর্বদলীয় ই

1

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

2

ঈদে দীর্ঘ ছুটির সুখবর আসছে

3

১৭ মাসের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে শ্রীমঙ্গলে তিন বাগা

4

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

5

শ্রীমঙ্গলের আধুনিকায়নে নতুন সংযোজন ইলেকট্রিক স্কুটার সেবা

6

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

7

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

8

কার হাতে যাচ্ছে এবারের ট্রফি

9

শ্রীমঙ্গলে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী ও আলোচনাসভা

10

শ্রীমঙ্গলে “Be There for Blood”-এর ত্রৈবার্ষিক রক্তবন্ধন ও আ

11

ইদ্রীস আলীর শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যপদ বাতিল : কার্যকরী

12

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন

13

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

14

বাপ-চাচার পথেই মানুষের কল্যাণে কাজ করতে চান মুঈদ আশিক চিশতী

15

ইউনিয়ন থেকে বিভাগ সেরা, জাতীয় মঞ্চে উঠছে শ্রীমঙ্গলের সৌরভ

16

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

17

হজযাত্রীদের জন্য যে চার টিকা বাধ্যতামূলক করল সৌদি

18

সিইসি’র নির্দেশ: আইনের শাসন বজায় রেখে নির্বাচন পরিচালনা করতে

19

শ্রীমঙ্গলের ঐতিহাসিক নির্মাই শিববাড়িতে দুইদিনব্যাপী শিব চতুর

20