“মাদকের আস্তানা, শ্রীমঙ্গলে হবে না”—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৬ আগষ্ঠ সন্ধ্যায় শহরের সোনার বাংলা সড়কে ব্যবসায়ীদের উদ্যোগে সমাবেশে স্থানীয় ব্যবসায়ী লিয়াকত হোসেনের সভাপতিত্বে এবং মো: মাইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান ছিলেন শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী ও টিম ডায়নামিক-এর প্রতিষ্ঠাতা মো: শাহিন আহমেদ।
এসময় বক্তব্য রাখেন শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ আহমেদ, শাহজাহান আহমেদ, আক্তার হোসেন, রুমেল খান, সাহারাব ইসলাম, রুহিন, আব্দুল কাইয়ুম, আলতাফ হোসেন, মাওলানা নোমানি ও জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা মো: মুজাহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, পর্যটন নগরী শ্রীমঙ্গলের শান্তি নষ্ট করছে স্বপন নামের এক ব্যক্তি, যিনি দীর্ঘদিন ধরে মাদক ও দেহব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ ওঠে।
সমাবেশে থেকে ঘোষণা দেওয়া হয়, আগামী এক সপ্তাহের মধ্যে স্বপনের আস্তানা উচ্ছেদ ও বিতাড়ন করতে হবে, অন্যথায় কঠোর আন্দোলনে নামবে ব্যবসায়ীরা।
মন্তব্য করুন