চায়ের জনপদ
প্রকাশ : Jun 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আ/হ/ত ২

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদে বসে ভ্রমণের সময় গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার ৬ জুন বিকেল ৩টার দিকে জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ত্যাগ করার পর উপজেলার উত্তরসুর এলাকার দ্বারিকাপাল মহিলা কলেজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মামুন জানান, গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। আহতরা হলেন মো. এনামুল (২৫) ও মো. সিয়াম (১৮)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বলে জানা গেছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শিপলু সূত্রধর জানান, বিকেল ৩টার দিকে জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর উত্তরসুর এলাকায় ট্রেনের ছাদে থাকা দুই যুবক গাছের ডালের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যান। এ সময় তারা ট্রেনের ছাদে ভ্রমণ করছিলেন।

তিনি আরও জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসিকে অবহিত করা হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

1

শ্রীমঙ্গলের ঐতিহাসিক নির্মাই শিববাড়িতে দুইদিনব্যাপী শিব চতুর

2

দাঁত ব্রাশ করছেন ঠিকই, কিন্তু ব্রাশই যদি হয় জীবাণুবাহী?

3

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

4

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

5

একসময় ছিল যোগাযোগের প্রাণকেন্দ্র, এখন জরাজীর্ণ ভবনে স্মৃতিই

6

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

7

বিয়ে মানেই খরচ নয়, এবার বিয়ে করলেই মিলবে লাখ লাখ টাকা!

8

শ্রীমঙ্গলে শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে মাঠে ইউএনও

9

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

10

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

11

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ছাত্রদল সদস্যের পরিবারকে সমব

12

মঙ্গলবার রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

13

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

14

মৌলভীবাজার থেকে চোরাই ৬টি সিএনজি সুনামগঞ্জ থেকে উদ্ধার, আটক

15

শ্রীমঙ্গলে পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

16

শ্রীমঙ্গলে বাবাকে হত্যা ও ভাইকে জখমের ঘটনার ৩ ঘন্টার মধ্যে অ

17

শ্রীমঙ্গলে ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন

18

মৌলভীবাজারে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

19

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত ঢাকা, উত্তেজনায়

20