চায়ের জনপদ
প্রকাশ : Aug 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও বিশেষ চেকপোস্ট, জোরদার নিরাপত্তা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশের প্রস্তুতি যাচাই করতে ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেছে থানা-পুলিশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলেট রেঞ্জ পুলিশের নির্দেশনায় শ্রীমঙ্গল থানা-পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও কৌশলগত পয়েন্টে এ কার্যক্রম পরিচালনা করা হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে এতে থানার বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই এবং সার্বিক নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়। পাশাপাশি ফোর্স মোবিলাইজেশন ড্রিলের অংশ হিসেবে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামসহ পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়।

এ সময় শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, “ফোর্স মোবিলাইজেশন ড্রিলের পাশাপাশি থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। আজ থেকে শুরু হওয়া এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ মাসে গাজা দখলের পরিকল্পনা নেতানিয়াহুর

1

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

2

শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনা

3

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

4

মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

5

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

6

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

7

এবার এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ

8

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচনী আলোচনা তুঙ্গ

9

শ্রীমঙ্গলে ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি

10

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

11

না ফেরার দেশে বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ বাবু, শোকাহত

12

কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া মাহ

13

তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ অভিনেত্রী সামিয়া অথৈরমু

14

শ্রীমঙ্গলে আলোচিত কলেজছাত্র হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

শ্রীমঙ্গলে ট্যুরিজম বোর্ডের উদ্যোগে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

17

পরিবেশ সুরক্ষায় হাইল হাওরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্

18

শ্রীমঙ্গলে চা'বাগানে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবসে অভিভাব

19

মুঠোফোনে অস্ত্রধারীদের ভিডিও করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান,

20