প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 7, 2025 ইং
শ্রীমঙ্গলে র্যাবের অভিযানে প্রায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদব্যবসায়ী আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অভিযানে ৪ কেজি ৮০০ গ্রাম গাঁ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার ভূনবীর ইউনিয়নের আইয়ুব তালুকদার ফিলিং স্টেশনের সামনে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে একটি প্রাইভেট কার ( ঢাকা মেট্রো-গ ১৭-৯৬৮৮) তল্লাশি করে একটি প্লাস্টিকের বালতিতে রাখা ৫টি পলিথিনে মোড়ানো মোট ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এসময় র্যাবের হাতে আটক হন মো: জুয়েল মিয়া (২৫), মো: সালেক আহম্মেদ (২৩)।
র্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার (এএসপি) মো. জিয়া লতিফুল ইসলাম বলেন, প্রাইভেট কারের পিছনে বালতিতে করে কৌশলে নিয়ে যাচ্ছিলো। আমরা গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান করে মাদকগুলো জব্দ করি। আটককৃতদের মাদকসহ শ্রীমঙ্গল থানার হস্তান্তর করা হয়েছে। তাদের নামে মামলার প্রস্তুতি চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চায়ের জনপদ