প্রিন্ট এর তারিখঃ Apr 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 30, 2025 ইং
বৃক্ষপ্রেমী বিষ্ণু হাজরাকে সন্মাননা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দীর্ঘদিন ধরে বৃক্ষ রোপন করে আসায় ভাড়াউড়া চা বাগানের বিষ্ণু হাজরাকে সন্মাননা দিয়েছে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য সংগঠন।
শনিবার বিকেলে ভাড়াউড়া চা বাগানে বিষ্ণু হাজরার হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন তারা। এসময় বিভিন্ন ধরনের গাছের চারা বিষ্ণু হাজরার হাতে তুলে দেন সংগঠনের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা এমএ রহিম নোমানী, সভাপতি নৃপেশ ঘোষ, সাধারণ সম্পাদক ছায়ফুর রহমান, সাংগঠনিক নয়ন রায়, সাংবাদিক সঞ্জয় কুমার দে প্রমুখ।
উল্লেখ গত ১২ আগস্ট প্রথম আলো অনলাইনে ' ২৮ বছর ধরে নিজের টাকায় গাছ লাগান চা-শ্রমিক বিষ্ণু' শিরোনামে সংবাদ প্রকাশ হয়। প্রথম আলো অনলাইনে নিউজ দেখে সংগঠনটি বিষ্ণুকে সন্মানিত করে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চায়ের জনপদ