
সিলেট নগরে পণ্যের মান ও মূল্য তদারকিতে যৌথ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অভিযানে ভোগ্যপণ্য প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠান ফিজায় ভেজাল পণ্য তৈরির প্রমাণ এবং রসমেলায় পণ্যের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া কিউ বিস্ট্রো নামের আরেকটি প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়েছে।
বুধবার বিকেলে নগরের সুবিদবাজার ও মিরাবাজার এলাকায় পৃথক
অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. আরিফ
মুর্শেদ মিশু জানান, সুবিদবাজার এলাকায় বিভিন্ন দোকান ও শোরুমে অভিযান পরিচালনার
সময় ফিজার সুবিদবাজার শাখায় পোড়া তেল দিয়ে ইফতার সামগ্রী তৈরির প্রমাণ পাওয়া যায়।
এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি সকল
ব্যবসাপ্রতিষ্ঠানকে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া
হয়েছে। অভিযানে সিলেট মহানগর পুলিশ ও র্যাব-৯ সদস্যরা সহযোগিতা করেন।