প্রিন্ট এর তারিখঃ Aug 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Mar 12, 2026 ইং
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার নির্বাচিত হলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। বৃহস্পতিবার (১১ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ একজন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির প্রবীণ নেতা। তিনি অতীতে পাটমন্ত্রী ও পানিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্বে রয়েছেন।
৮১ বছর বয়সী এই রাজনীতিবিদ সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চায়ের জনপদ