প্রিন্ট এর তারিখঃ Apr 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 24, 2026 ইং
ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হলেন শ্রীমঙ্গলের নুরুল ইসলাম সুজন

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ২০২৬–২০২৭ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন শ্রীমঙ্গলের নুরুল ইসলাম সুজন। ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠিত এই নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, যেখানে বিএনপি, জামাত ও এনসিপি সমর্থিত প্রার্থীরা পৃথক প্যানেলে অংশগ্রহণ করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে নুরুল ইসলাম সুজন তার পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা এবং কর আইনজীবীদের স্বার্থরক্ষায় সুস্পষ্ট অঙ্গীকার তুলে ধরে ভোটারদের আস্থা অর্জন করেন। বিশেষ করে পেশাগত মানোন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংগঠনের আধুনিকায়নের প্রতিশ্রুতি তার বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। এই বিজয়ের মাধ্যমে নুরুল ইসলাম সুজনের নেতৃত্বে সংগঠনটি নতুন দিকনির্দেশনা পাবে বলে আশা করছেন সাধারণ সদস্যরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চায়ের জনপদ