
মৌলভীবাজারের
শ্রীমঙ্গলে ট্রেনের ধাক্কায় ইয়াসিন বিবি (৯০) নামে এক
বৃদ্ধা মারা গেছেন।
বৃহস্পতিবার
দুপুর আড়াইটার দিকে সাতগাঁও এলাকায়
এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ইয়াসিন
বিবি উপজেলার আঐ গ্রামের মৃত
লেবু মিয়ার স্ত্রী।
স্থানীয়
ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত
নারী বয়স্ক হওয়ায় কানে কম শুনতেন।
আজ দুপুরে রেললাইনে দাড়িয়ে ছিলেন। এসময় চট্রগ্রাম গামী
পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন অই নারীকে ধাক্কা
দিলে তিনি মারা যান।
শ্রীমঙ্গল
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনচার্জ জাহাঙ্গীর
বলেন, আজ দুপুর আড়াইটার
দিকে সিলেট থেকে ছেড়ে আসা
পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় আসলে অই নারী
ট্রেনে কাটা পড়ে মারা
যায়। আমাদের রেলওয়ে পুলিশ লাশ উদ্বার করে
ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর
হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।