চায়ের জনপদ
প্রকাশ : Dec 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

১৪ ঘণ্টায় ৬৩ কিলোমিটার পায়ে হেঁটে রেকর্ড গড়লেন নয়ন চাষা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গাজীপুর চা বাগানের সন্তান নয়ন চাষা টানা ১৪ ঘণ্টায় ৬৩ কিলোমিটার পথ পায়ে হেঁটে এক ব্যতিক্রমী রেকর্ড গড়েছেন। বিজয় দিবস উপলক্ষে তিনি কুলাউড়া উপজেলা এলাকা থেকে পায়ে হেঁটে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং সফলভাবে নির্ধারিত পথ অতিক্রম করে সিলেটে পৌঁছান।

দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের কনটেন্ট নির্মাণের মাধ্যমে অনলাইনে পরিচিতি পাওয়া নয়ন চাষার এই যাত্রা কেবল শারীরিক সক্ষমতার পরীক্ষা নয়, বরং মানসিক দৃঢ়তা, অধ্যবসায় ও মানুষের প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

নয়ন চাষা জানান, এই রেকর্ড গড়ার পেছনে সবচেয়ে বড় শক্তি ও সাহস যুগিয়েছে কুলাউড়ার চা–ওয়ালা পরিবার। যাত্রার পুরো সময়জুড়ে তাঁরা পাশে থেকে সাহস জুগিয়েছেন, প্রয়োজনীয় সহযোগিতা দিয়েছেন এবং প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা জুগিয়েছেন।

তিনি আরও বলেন,'এই অর্জন একার নয়। আমার পাশে থাকা সকল শুভানুধ্যায়ী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত ভালোবাসা ও সমর্থন ছাড়া এই পথচলা সম্ভব হতো না।

স্থানীয়রা মনে করেন, নয়ন চাষার এই কীর্তি তরুণ সমাজের জন্য একটি শক্তিশালী অনুপ্রেরণা। লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে যে অসম্ভবকেও সম্ভব করা যায়—তারই বাস্তব উদাহরণ এই রেকর্ড যাত্রা।

নয়ন চাষা জানান, ভবিষ্যতেও তিনি এমন ব্যতিক্রমী ও ইতিবাচক উদ্যোগের মাধ্যমে সমাজ ও তরুণদের উদ্বুদ্ধ করতে চান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

1

একরামুল কবীর-কে "আমরা করব জয় ফাউন্ডেশন" এর সংবর্ধনা প্রদান

2

"নতুন বৈষম্যের প্রতিবাদে কমলগঞ্জে কেজি স্কুলের মানববন্ধন কর্

3

শ্রীমঙ্গলে ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি

4

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

5

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার, গ্রেফতার

6

বাপ-চাচার পথেই মানুষের কল্যাণে কাজ করতে চান মুঈদ আশিক চিশতী

7

শ্রীমঙ্গলের ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নি

8

শ্রীমঙ্গলে জন্মাষ্টমীর শোভাযাত্রা

9

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

10

মাদক, চাঁদাবাজি ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন সং

11

শ্রীমঙ্গলে পুলিশের পাশে আওয়ামী লীগ নেতাকে বসিয়ে আইনশৃঙ্খলা স

12

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

13

কমলগঞ্জে বাড়ির আঙিনায় মাটি খুঁড়তেই মিলল গ্রেনেড! সেনাবাহিনীর

14

স্বল্প বেতনে মানবেতর জীবন: শ্রীমঙ্গলে গ্রাম পুলিশের সম্মেলনে

15

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

16

শ্রমিক পরিবারের সন্তান থেকে আন্তর্জাতিক স্বীকৃতি: কবি সংগীত

17

শ্রীমঙ্গলে বিএনপি’র ২ ও জাসাসের ১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্য

18

নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি

19

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

20