চায়ের জনপদ
প্রকাশ : Sep 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

সামাজিক ব্যবসা ও প্রযুক্তি নিয়ে জাতিসংঘের আয়োজনে শ্রীমঙ্গলের তৌকির

আন্তর্জাতিক অঙ্গনে এবার মৌলভীবাজারের প্রতিনিধিত্ব করেছেন জেলার শ্রীমঙ্গল উপজেলার প্রবাসী তৌকির চৌধুরী। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সামাজিক ব্যবসা, তরুণ সমাজ ও প্রযুক্তি বিষয়ক উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে অংশ নেন তিনি।
সোমবার, ২১ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এই বিশেষ আয়োজন। এতে সামাজিক ব্যবসা, যুব নেতৃত্ব, দায়িত্বশীল প্রযুক্তি ও টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা করেন বিশ্বের বিভিন্ন প্রান্তের নেতৃবৃন্দ, তরুণ, উদ্ভাবক ও বিশেষজ্ঞরা।
এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইউএসএ-এর সদস্য হিসেবে এই আন্তর্জাতিক আয়োজনে অংশ নেন তৌকির চৌধুরী। তাঁর অংশগ্রহণের মধ্য দিয়ে বিশ্বমঞ্চে উঠে আসে বাংলাদেশের পাশাপাশি মৌলভীবাজারের নামও।

আয়োজনে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণের সুযোগ পান তিনি।
তরুণ সমাজ, সামাজিক ব্যবসা, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন নিয়ে বৈশ্বিক আলোচনায় যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ততার অংশ হিসেবেই তাঁর এই অংশগ্রহণ বলে জানিয়েছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইউএসএ।
উল্লেখ্য, মৌলভীবাজারের জেলার শ্রীমঙ্গল শহরের মিশন রোড এলাকায় তার বাড়ি। তৌকির চৌধুরীর এই অংশগ্রহণে আন্তর্জাতিক পরিসরে জেলার নামও নতুন করে উঠে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে শিশু উন্নয়ন প্রকল্পের নানা আয়োজনে জাতীয় কন্যা শিশ

1

গণ-অভ্যুত্থানের দেড় বছর পর ভোটে দেশ, সংবিধান সংস্কারেও গণভোট

2

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

3

সিলেট রেলপথে বিশেষ ট্রেন চালু ও সংস্কারসহ ৮দফা দাবিতে শ্রীমঙ

4

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

5

শ্রীমঙ্গলে মুয়াজ্জিনকে লাঞ্ছিত করার ঘটনায় বিএনপি নেতা জয়নাল

6

শ্রীমঙ্গলে বিএনপি’র ২ ও জাসাসের ১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্য

7

আজ দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে

8

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

9

বাপ-চাচার পথেই মানুষের কল্যাণে কাজ করতে চান মুঈদ আশিক চিশতী

10

শ্রীমঙ্গলে প্রাণীসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী ও আলোচনাসভা

11

তারেক রহমান চান আপনারা সব সময় ভাল থাকেন কমলগঞ্জের আলিনগর চা

12

শ্রীমঙ্গল থানার পুলিশের অভিযানে চোরাইকৃত টাকা উদ্ধার, গ্রেফত

13

শ্রীমঙ্গলে ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও বিশেষ চেকপোস্ট, জোরদার

14

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদ: যৌথবাহিনীর অভিযানে জরিমানা

15

১০ টাকায় মিলছে এক লিটার দুধ

16

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: রাষ্

17

শ্রীমঙ্গলে আলোচিত রীমা অপহরণ রহস্য উন্মোচিত: পরিবারের সদস্যর

18

শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু সেবা: ২১২ জন রোগীর চিকিৎসা, ৪৫ জ

19

শ্রীমঙ্গলে নতুন সার্কেল এএসপি হিসেবে যোগ দিলেন মোঃ ওয়াহিদুজ্

20