চায়ের জনপদ
প্রকাশ : May 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলের সৌন্দর্য গানে গানে তুলে ধরলেন আসিফ আকবর, কায়েস আজিজের ‘রূপসী শ্রীমঙ্গল’ আসছে শিগগিরই

শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও আবেগকে সুরে-গানে তুলে ধরতে নির্মিত হয়েছে ব্যতিক্রমধর্মী মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’। গীতিকার, সাংবাদিক ও সংগঠক কায়েস আজিজ-এর সৃষ্টিশীল ভাবনা ও কথায় নির্মিত এ গানে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর এবং লন্ডনপ্রবাসী শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী রুবায়েত জাহান।

ইংল্যান্ডের Oxford Brookes University থেকে অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনকারী কায়েস আজিজ বর্তমানে হিসাবরক্ষণ পেশার পাশাপাশি যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠন হৃদয়ের শ্রীমঙ্গল-এর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। নিজের জন্মভূমি শ্রীমঙ্গলের প্রতি ভালোবাসা থেকেই তার এ সৃজনশীল উদ্যোগ।

গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক রাজা কাশেফ। ইতোমধ্যে শ্রীমঙ্গলের মনোমুগ্ধকর বিভিন্ন লোকেশনে গানটির মিউজিক্যাল ডকুমেন্টারি নির্মাণ করেছেন নির্মাতা সৈকত রেজা।

গানটি নিয়ে আসিফ আকবর বলেন, “দেশের গান নিয়ে আমার আলাদা এক ধরনের ভালো লাগা কাজ করে। কায়েস আজিজ ভাইয়ের নিজের এলাকা নিয়ে এমন একটি গান করার ভাবনাটি আমার ভীষণ ভালো লেগেছে। শ্রীমঙ্গলের সৌন্দর্য এবং কেন এটি সত্যিকার অর্থেই ‘রূপসী শ্রীমঙ্গল’, তা গানে সুন্দরভাবে ফুটে উঠেছে। রাজা কাশেফ একজন অসাধারণ কম্পোজার। রুবায়েত এর আগেও আমার সঙ্গে গান গেয়েছে, তবে এই গানটি সে আরো ভালো গেয়েছে।”

কায়েস আজিজ বলেন, “আসিফ আকবর ভাই আমার জন্মস্থান শ্রীমঙ্গলকে নিয়ে আমার লেখা গান গেয়েছেন—এটি আমার জন্য অনেক বড় প্রাপ্তি। শ্রীমঙ্গলবাসীর পক্ষ থেকে তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। রাজা কাশেফ ভাই গানটির কম্পোজিশন এত সুন্দর করেছেন, একবার শুনলে শ্রোতাদের বারবার শুনতে ইচ্ছা করবে। রুবায়েত আপাকেও ধন্যবাদ, গানটিকে হৃদয়ে ধারণ করে গাওয়ার জন্য।”

গানটি শিগগিরই ধ্রুব মিউজিক স্টেশন-এ প্রকাশ পাবে। প্রতিষ্ঠানটির কর্ণধার ধ্রুব গুহ বলেন, “গানটি আমি ইতোমধ্যে কয়েকবার শুনেছি। শ্রীমঙ্গলকে নিয়ে এটি সত্যিই এক অনবদ্য সৃষ্টি।”

উল্লেখ্য, কায়েস আজিজ ২০১৬ সাল থেকে আর্থিক বিষয়ভিত্তিক নিউজ পোর্টাল UnnRB Finance–এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও আসিফ আকবরের আরও একটি একক গান শিগগিরই প্রকাশের অপেক্ষায় রয়েছে, যার গীতিকার ও সুরকার তরুণ মুন্সী এবং সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৈকতে বিশ্বের বৃহত্তম ‘প্লাস্টিক দানব’

1

শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আ/হ/ত ২

2

কুলাউড়ায় র‌্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও নকল পিস

3

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: পুলিশের অভিযানে একজন আটক, ট্রা

4

শ্রীমঙ্গলে জন্মাষ্টমীর শোভাযাত্রা

5

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

6

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

7

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

8

নারীদের হাতে তৈরি জুতা যাচ্ছে ইউরোপ–আমেরিকায়

9

শ্রীমঙ্গলে আলোচিত কলেজছাত্র হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন

10

জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ, দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

11

শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রমে ১০৫০ রকমের ব্যঞ্জনে অন্

12

কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

13

শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন

14

টিফিনের টাকায় শ্রীমঙ্গলে শিশুদের খাতা কলম উপহার

15

শ্রীমঙ্গলে প্রেসক্লাব কোষাধ্যক্ষ এহসানের বিরুদ্ধে মামলা, নিন

16

কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই

17

যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতা আজীবন বহিষ্কার

18

শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের আদ

19

জাতীয় নির্বাচন ২০২৬ এর ১২ ফেব্রুয়ারি

20