চায়ের জনপদ
প্রকাশ : Oct 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

মৌলভীবাজার জেলা বিএনপি নেতা ও সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথে এগোচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর, সুশৃংখল ও উন্নয়নশীল দেশের স্বপ্ন দেখছেন তিনি। যেখানে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে তাদের ধর্ম পালন করবে, স্বাধীনভাবে চলাফেরা করবে, যেখানে কোন বৈষম্য থাকবে না, সকলের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল হক চৌধুরী খসরুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন মহসিন মিয়া মধু। তিনি আরো বলেন, আমরা আজ যে মানুষের স্মরণসভায় এসেছি তাকে আজীবন স্মরণে রাখার মত একজন মানুষ ছিলেন। দলের জন্য তার অনেক ত্যাগ ছিল, আব্দুল হক চৌধুরী খসরু বিএনপির একজন নিবেদিত নেতা ছিলেন, এছাড়া সালিশ বিচারের মাধ্যমে এ অঞ্চলের বহু মানুষের অনেক সমস্যা তিনি সমাধান করেছেন। আমার অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন, আমি যখন ২০০১ সালে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছি তিনি তখন মন প্রাণ দিয়ে চেষ্টা করেছিলেন ধানের শীষ কে বিজয় করাতে। সামনে জাতীয় সংসদ নির্বাচন আজ মানুষটি আমাদের মধ্যে নেই, তিনি থাকলে  নির্বাচনে আমাদের দলের জন্য অনেক ভূমিকা রাখতেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান ও আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে মহান আল্লাহর নিকট তার রুহের  মাগফেরাত কামনা করি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে পতনউষার ইউনিয়নের রাজদিঘিরপার বাজারে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ  সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

পতনঊষার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু।

আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আতিকুর রহমান জরিফ, সদস্য আবুল হোসেন, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শফিকুর রহমান, শ্রীমঙ্গল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, সদস্য মীর এম এ সালাম, আলকাছ মিয়া, শমশেরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক শামীম, বিএনপি নেতা হাজী নোমান মিয়া, আব্দুল হক চৌধুরী সাইস্তা, আব্দুস শহীদ, এখলাস উদ্দিন, মাসুক মিয়া, মুজিবুর রহমান মুকুল প্রমুখ।

পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে এই আলোচনা সভার শুরু হয় এবং আলোচনা সভা শেষে প্রয়াত বিএনপি নেতা আব্দুল হক চৌধুরী খসরুর রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

1

দশম রমজানে লামুয়ার মসজিদে হাজার মানুষের ইফতার আয়োজন

2

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

3

এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে শ্রীমঙ্গলের কাজী আসিফা

4

শারদীয় দুর্গোৎসবে শ্রীমঙ্গলে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষ

5

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

6

শ্রীমঙ্গল–কমলগঞ্জে এনসিপির ভরসা প্রীতম দাশ

7

সাংবাদিকসহ জুলাই আন্দোলনের ৫ যোদ্ধাকে হত্যার হুমকি, শ্রীমঙ্গ

8

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

9

সিইসি’র নির্দেশ: আইনের শাসন বজায় রেখে নির্বাচন পরিচালনা করতে

10

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

11

শ্রীমঙ্গলে ট্যুরিজম বোর্ডের উদ্যোগে পরিচ্ছন্নতা ক্যাম্পেইন

12

মৌলভীবাজারে শহিদ মিনারে স্থাপিত মুজিব ম্যুরাল বুলডোজার দিয়ে

13

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

14

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

15

ইদ্রীস আলীর শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্যপদ বাতিল : কার্যকরী

16

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচনী আলোচনা তুঙ্গ

17

শ্রীমঙ্গলে ৬৪ চা বাগানের নেতাদের সাথে চা শ্রমিক ইউনিয়নের দ্ব

18

‘নিজের মতো থাকো’— প্রাক্তন প্রেমিকাকে সালমানের পরামর্শ

19

শ্রীমঙ্গল-কমলগঞ্জে ধানের শীষ কার হাতে?

20