চায়ের জনপদ
প্রকাশ : Jul 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে উন্মুক্ত চা আস্বাদনী অধিবেশন ও ৬ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

চায়ের গুণগতমান রক্ষা ও মানোন্নয়নের লক্ষ্যে শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই)-এ এক বিশেষ উন্মুক্ত চা আস্বাদনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিটিআরআই-এর টি টেস্টিং রুমে আয়োজিত এই অধিবেশনের উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সারওয়ার হোসেন (এসইউপি, এনডিসি, পিএসসি)। তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

এছাড়াও একই ভাবে সকাল সাড়ে ১০ টায় বোর্ডের প্রশিক্ষণ কেন্দ্রে ৬ দিন ব্যাপী চা সম্পর্কিত প্রশিক্ষণ উদ্বোধন করেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সারওয়ার হোসেন (এসইউপি, এনডিসি, পিএসসি)।

বিটিআরআই-এর পরিচালক ড. মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক, ন্যাশনাল ব্রোকার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, ফিনলে চা কোম্পানির চীফ অপারেটিং অফিসার তাহসিন আহমদ চৌধুর।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইস্পাহানি টি কোম্পানির জেরিন টি এস্টেটের ডিএজি মো. সেলিম রেজা এবং ভাড়াউড়া টি ডিভিশনের জেনারেল ম্যানেজার (জিএম) শিবলী।

অনুষ্ঠানে সহযোগিতা করেন বিটিআরআই-এর উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুল আজিজ।

চা আস্বাদন শেষে টি টেস্টাররা উপস্থাপিত চায়ের গুণগতমানকে সস্তোষজনক বলে মূল্যায়ন করেন।

প্রসঙ্গত, এ চা আস্বাদনী অধিবেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৬৫টি চা-বাগান অংশগ্রহণ করে, যা দেশের চা শিল্পের মানোন্নয়নে এক অনন্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ ঘণ্টায় ৬৩ কিলোমিটার পায়ে হেঁটে রেকর্ড গড়লেন নয়ন চাষা

1

বৃক্ষপ্রেমী বিষ্ণু হাজরাকে সন্মাননা

2

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

3

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে : মৌলভীবাজারের নতুন পুলিশ সুপা

4

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

5

আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ

6

খালেদা জিয়ার মৃত্যুতে হাসিনার শোক

7

ইউনিয়ন থেকে বিভাগ সেরা, জাতীয় মঞ্চে উঠছে শ্রীমঙ্গলের সৌরভ

8

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার

9

গ্র্যান্ড সুলতানে একযুগ: পর্যটন, সাংবাদিকতা ও সংস্কৃতির সেতু

10

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

11

শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু সেবা: ২১২ জন রোগীর চিকিৎসা, ৪৫ জ

12

ডিজিটাল দুনিয়ায় শ্রীমঙ্গলের তরুণ ফাহিম আহমেদের আলো

13

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন- ২ এর প্রস্তুতি সভা

14

বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

15

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র ‘

16

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার

17

সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে:

18

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

19

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

20