চায়ের জনপদ
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে সিএনজিতে ১৮ কার্টন বিদেশি মদ উদ্ধার, চালক আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ১৮ কার্টন বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অটোরিকশার চালককে আটক করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার রাধানগর এলাকায় ত্রিপল দিয়ে ঢাকা একটি সন্দেহজনক সিএনজিচালিত অটোরিকশা স্থানীয়দের নজরে আসে। পরে জনতার সহায়তায় গাড়িটি আটকের পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় অটোরিকশাটির ভেতর থেকে ১৮ কার্টন বিদেশি মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই চালককে আটক করে থানায় নেওয়া হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মদের চালানের সঙ্গে জড়িত মূল হোতা এবং সংঘবদ্ধ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন রুট ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা অব্যাহত রয়েছে। এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত নজরদারি ও অভিযান আরও জোরদার করার দাবি জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

1

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

2

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

3

শ্রীমঙ্গলের ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নি

4

শ্রীমঙ্গলে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তের ফাঁস

5

৫ শতাংশ নয়, চাই বাস্তবসম্মত মজুরি'—সংবাদ সম্মেলনে চা শ্রমিক

6

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

7

শ্রীমঙ্গলে অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’: উত

8

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

9

শ্রীমঙ্গলে ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি

10

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

11

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার

12

শ্রীমঙ্গলে বাবাকে হত্যা ও ভাইকে জখমের ঘটনার ৩ ঘন্টার মধ্যে অ

13

একদিনেই জামিনে মুক্ত বাহুবল বিএনপি সভাপতি তুষার

14

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

15

শ্রীমঙ্গলে সিএনজিতে ১৮ কার্টন বিদেশি মদ উদ্ধার, চালক আটক

16

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

17

সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

18

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্

19

শ্রীমঙ্গলে প্রেসবিটারির ৫৫তম বার্ষিক ধর্মীয় সভা

20