চায়ের জনপদ
প্রকাশ : Nov 7, 2025 ইং
অনলাইন সংস্করণ

১৭ মাসের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে শ্রীমঙ্গলে তিন বাগানের শ্রমিকদের মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের সাতগাঁও টি কোম্পানির আওতাধীন সাতগাঁও, মাকড়িছড়া ও ইছামতী—এই তিন চা–বাগানের শ্রমিকেরা দীর্ঘ ১৭ মাসের প্রভিডেন্ট ফান্ড বকেয়া পরিশোধের দাবিতে মানববন্ধন করেছেন। শুক্রবার সকালে সাতগাঁও চা–বাগানের দুর্গামন্দির গেইট সংলগ্ন সড়কে দুই ঘণ্টাব্যাপী এ কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাতগাঁও চা–বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি কাজল কালিন্দী, সাধারণ সম্পাদক সুদীপ কৈরী, মাকড়িছড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কাশী নারায়ণ গড়, সাধারণ সম্পাদক বিমল সাঁওতাল, ইছামতী পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য স্বাধীন চাষা, পঞ্চায়েত সদস্য মন্টু কুর্মী, ইউপি সদস্য ঈশ্বর কালিন্দী ও নারী ইউপি সদস্য শান্তনা বাড়াইকসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা ভবিষ্যৎ তহবিলে জমা দেওয়া হচ্ছে না। উপজেলা উপ-পরিচালক (ডিডিএল) কার্যালয়ে একাধিকবার আলোচনা হলেও মালিকপক্ষ আশ্বাস দিয়েই সময়ক্ষেপণ করে যাচ্ছে। মানববন্ধনে অংশ নেওয়া এক নারী শ্রমিক বলেন, পাতার ঘ্রাণ, ঘাম ও শ্রমে চা–শিল্প চলে। আমরা মানুষ, আমাদেরও মর্যাদা আছে। ন্যায্য পাওনা আমরা কেন পাবো না? এই লড়াই শুধু টাকার নয়, বেঁচে থাকার অধিকার।

সাতগাঁও চা–বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সুদীপ কৈরী জানান, ১৭ মাস ধরে প্রভিডেন্ট ফান্ড জমা দেওয়া হয়নি। এর আগেও ৯ মাসের বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে কাগজপত্রে স্বাক্ষর করা হলেও তা পালন করা হয়নি। শ্রমিকদের সীমিত আয়ের এই প্রভিডেন্ট ফান্ডই তাদের একমাত্র সঞ্চয়। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন এবং সরকারের ত্বরিত হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে সাতগাঁও চা–বাগানের ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, ধাপে ধাপে প্রভিডেন্ট ফান্ড অফিসে টাকা পাঠানো হচ্ছে এবং আগামী জানুয়ারির মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ চা–শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালি সভাপতি বিজয় হাজরা বলেন, ৯ মাস বকেয়ার সময় ব্যবস্থাপক তিন মাসের মধ্যে টাকা পরিশোধের লিখিত প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন প্রায় ১৭ মাস পার হয়ে গেছে, তবুও বকেয়া রয়ে গেছে। মালিকপক্ষের টালবাহানা বন্ধ না হলে শ্রমিকরা আরও কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে।

চা–শিল্প টিকিয়ে রাখতে যাদের কঠোর পরিশ্রম, সেই শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি এখন আরও জোরালো হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী

1

ঝুলনযাত্রা পূজায় বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধুর শুভেচ্ছা ও

2

সিইসি’র নির্দেশ: আইনের শাসন বজায় রেখে নির্বাচন পরিচালনা করতে

3

২৪ ঘণ্টায় স্বর্ণের দাম বাড়লো প্রায় ৭ হাজার টাকা

4

টি–১০ এর নতুন সম্রাট: টিম ডেভিডের ঝড়ে প্রথমবারেই শিরোপা জিতল

5

হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

6

মৌলভীবাজার ৪ আসনে মনোনয়নের আবেদন করেছেন জাতীয় নাগরিক পার্ট

7

আমিরাতে ফের দেখা মিলল শামীম ওসমান! পালিয়ে যাওয়া রাজনীতিকের প

8

শীত নিয়ে আরও দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

9

শ্রীমঙ্গলে থানার অভিযানে সাজাপ্রাপ্ত ও পলাতক দুই আসামি গ্রেফ

10

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: রাষ্

11

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

12

অনলাইন সহিংসতা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে শ্রীমঙ্গলে বি

13

শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

14

মহান বিজয় দিবস আজ

15

কাউকে গ্রেপ্তার করলে ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে

16

‘নিজের মতো থাকো’— প্রাক্তন প্রেমিকাকে সালমানের পরামর্শ

17

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে যে ১৪

18

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

19

কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই

20