চায়ের জনপদ
প্রকাশ : Aug 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির

মৌলভীবাজারের  শ্রীমঙ্গলে এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়েছে৷
রোববার (১০ আগস্ট) সকালে  শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়৷
 সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি সফিজ উদ্দিনের সভাপতিত্বে ও শ্রীমঙ্গল উপজেলা শাখার সাহিত্য সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক, মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল -কমলগঞ্জ ) আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুর রব।  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী,মৌলভীবাজার জেলা শিবির সভাপতি ফরিদ উদ্দিন,হবিগঞ্জ জেলা সভাপতি হোসাইন আহমদ,উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইসমাঈল হোসেন,কমলগঞ্জ উপজেলা আমির অধ্যক্ষ মাসুক আহমদ,উপজেলা জামায়াতের সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল,ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা সেক্রেটারি মহসিন আহমদ,জেলা অফিস সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা কলেজ সম্পাদক তারেক রহমান,উপজেলা শাখার সাবেক সভাপতি তারেক মাহফুজ,এমরান হোসাইন মনিয়ার,মো.সাদিকুল ইসলাম,উপজেলার অর্থ সম্পাদক শফি আহমদ সাইদ,শ্রীমঙ্গল সরকারি কলেজ সভাপতি আরিফুল ইসলাম রাতুল প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আহমদ আব্দুল্লাহ এবং ইসলামী সংগীত পরিবেশন করেন জলপ্রপাত শিল্পীগোষ্ঠী৷ কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল নটরডেম স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থী মোহাইমিন সাইফ চৌধুরী। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান  করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিফিনের টাকায় শ্রীমঙ্গলে শিশুদের খাতা কলম উপহার

1

জমি নিয়ে রক্তাক্ত সংঘর্ষ, দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

2

শ্রীমঙ্গলে পারিবারিক কলহে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, বড় ভাই

3

দেশকে সুন্দর করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের

4

ইউনিয়ন থেকে বিভাগ সেরা, জাতীয় মঞ্চে উঠছে শ্রীমঙ্গলের সৌরভ

5

মৌলভীবাজারে শহিদ মিনারে স্থাপিত মুজিব ম্যুরাল বুলডোজার দিয়ে

6

সাংবাদিকসহ জুলাই আন্দোলনের ৫ যোদ্ধাকে হত্যার হুমকি, শ্রীমঙ্গ

7

বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

8

কে পাচ্ছেন বিএনপির মনোনয়ন, বাছাই কৌশল জানালেন তারেক রহমান

9

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

10

সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানা পুলিশের ইফতার মাহফিল

11

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

12

শ্রীমঙ্গলে মহসিন মিয়ার নেতৃত্বে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‌

13

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ‘পাঠক কর্নার’ উদ্বোধন

14

নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত ও স্থিতিশীল আছে: প্রধান উ

15

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

16

পরিবেশ সুরক্ষায় হাইল হাওরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্

17

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

18

শ্রীমঙ্গলে চা'বাগানে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবসে অভিভাব

19

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান

20