চায়ের জনপদ
প্রকাশ : Dec 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ডলুছড়া গ্রামে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ডলুছড়া গ্রামে সামাজিক সংগঠন ‘য়াখারাই’-এর উদ্যোগে শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১২ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি ২০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ, ২ জনকে বই এবং ৬ জন শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনক দেববর্মা। তিনি তাঁর বক্তব্যে বলেন,'গ্রামের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ‘য়াখারাই’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তরুণ প্রজন্মকে সুশিক্ষা ও সঠিক দিকনির্দেশনা দিতে পারলেই তারা দেশের মূল্যবান সম্পদ হয়ে উঠবে। আজকের এই সংবর্ধনা তাদের ভবিষ্যৎ জীবনে আরও অনুপ্রেরণা যোগাবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দ্বারিকাপাল মহিলা কলেজের সহকারী প্রিন্সিপাল অনিরুদ্ধ সেনগুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চা শ্রমিক নেতা পংকজ কন্দ ও চিত্তরঞ্জন দেববর্মা। এছাড়া স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অতিথিরা তাঁদের বক্তব্যে মেধাবী শিক্ষার্থীদের এ অর্জনকে ভবিষ্যতের মজবুত ভিত্তি হিসেবে উল্লেখ করেন এবং উচ্চশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে অটুট থাকার আহ্বান জানান। স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল আরও বৃদ্ধি করবে বলেও মত প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি

1

খালেদা জিয়ার মৃত্যুতে হাসিনার শোক

2

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

3

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

4

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন

5

মাদক, চাঁদাবাজি ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন সং

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

১৪ বছর পর আরমান খানের নতুন গান ‘ফুটবল ফুটবল’

8

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

9

শ্রীমঙ্গলে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

10

কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই

11

শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্

12

শ্রীমঙ্গলে “Be There for Blood”-এর ত্রৈবার্ষিক রক্তবন্ধন ও আ

13

শিক্ষা প্রতিষ্ঠান সবুজে ঘিরতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর

14

দাপুটে জয়ে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

15

শারদীয় দুর্গোৎসবে শ্রীমঙ্গলে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষ

16

শ্রীমঙ্গল-কমলগঞ্জে ধানের শীষ কার হাতে?

17

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

18

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি

19

মৌলভীবাজারে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

20