চায়ের জনপদ
প্রকাশ : Apr 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমি থামলে যুদ্ধও থামবে : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরাইল তার নির্দেশ মেনেই চলবে এবং তিনি যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিলে তারাও থেমে যাবে। তিনি আরও দাবি করেন, আমি থামলে যুদ্ধও থেমে যাবে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েল তার কথা শোনে এবং তাকে প্রকৃত বন্ধু হিসেবে মনে করেন। তার ভাষায়, তিনি যদি থামার নির্দেশ দেন, তাহলে ইসরায়েলও যুদ্ধ থামাবে। 

ট্রাম্পের এই বক্তব্য তার আগের অবস্থানের সঙ্গে কিছুটা ভিন্ন। এর আগে তিনি বলেছিলেন, যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত হবে পারস্পরিক এবং এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতামতও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মার্কিন এক সাময়িকীর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে এই যুদ্ধের জনপ্রিয়তা কমে যাওয়ায় ট্রাম্প এখন ধীরে ধীরে পরিস্থিতি থেকে সরে আসার পথ খুঁজছেন। সেখানে এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া নেতানিয়াহুর কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ সীমিত।
প্রতিবেদন অনুযায়ী, ইরানে হামলার পরিকল্পনা ফাঁস হওয়ায় ট্রাম্প ক্ষুব্ধ হয়ে এক পর্যায়ে সামরিক অভিযান স্থগিতের ইঙ্গিত দিয়েছিলেন। তবে পরে সীমিত কয়েকজন ঘনিষ্ঠ কর্মকর্তাকে নিয়ে নতুন করে পরিকল্পনা করে একই দিন রাতে হামলা শুরু হয়।

এদিকে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রকে সরাসরি যুদ্ধে সম্পৃক্ত করতে চেষ্টা করে আসছিলেন নেতানিয়াহু। ওয়াশিংটনে এক বৈঠকে তিনি ট্রাম্পকে বলেন, তারা ইতোমধ্যে অনেক দূর এগিয়েছে, এখন শুরু করা অভিযান শেষ করতেই হবে। তার অভিযোগ, তেহরান সময়ক্ষেপণ করছে এবং গোপনে পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদ: যৌথবাহিনীর অভিযানে জরিমানা

1

জাতীয় নির্বাচন ২০২৬ এর ১২ ফেব্রুয়ারি

2

শ্রীমঙ্গল মির্জাপুরে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা অনু

3

শ্রীমঙ্গলে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনা

4

মৌলভীবাজার পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ১ শত ৬৯ কোটি ৪৫ লক্ষ টা

5

জুলাইয়ের চেতনা ধারণ করলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব: তাওহীদুল ই

6

ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

7

শ্রীমঙ্গলের আধুনিকায়নে নতুন সংযোজন ইলেকট্রিক স্কুটার সেবা

8

শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

9

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

10

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

11

১৬ টাকার লেবু ৮০ টাকায় বিক্রি, ৬ প্রতিষ্ঠানে ৪৩ হাজার টাকা জ

12

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্তে পৌরসভার উচ্ছেদ অভিযান

13

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার

14

রাজনগরের করিমপুরে বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উদযাপনও আল

15

বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন ইতিহাস, আন্তর্জাতিক ‘গোল্ডেন

16

রেলের দখলকৃত জায়গা উদ্ধারে শ্রীমঙ্গলের সাতগাঁওয়ে যৌথ বাহিন

17

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন- ২ এর প্রস্তুতি সভা

18

মৌলভীবাজার থেকে চোরাই ৬টি সিএনজি সুনামগঞ্জ থেকে উদ্ধার, আটক

19

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

20