চায়ের জনপদ
প্রকাশ : Jul 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়াই শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে মোট ৫৫ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকার আকার নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ২৪ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা এবং উন্নয়ন খাতে আয় নির্ধারণ করা হয়েছে ৩১ কোটি ৯ লাখ টাকা।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে পৌরসভা পরিচালিত মহসিন অডিটোরিয়ামে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন

বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, পৌর সচিব মাহবুবুল আলম পাটোয়ারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন, উপজেলা প্রকৌশলী ইউসুফ হোসেন খান, সমাজসেবা অফিসার সোয়েব হোসেন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, এবং যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার করসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বাজেট অধিবেশন সঞ্চালনা করেন পৌর সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ আজিজুল হক

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, সদস্য ইয়াকুব আলী, পৌর আহ্বায়ক কমিটির আহ্বায়ক শামীম আহমেদ, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন মিডিয়া প্রতিনিধি ও সাধারণ নাগরিকবৃন্দ।

বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন বলেন, “শ্রীমঙ্গল একটি পর্যটননির্ভর শহর। অথচ এখনো স্যানিটেশন ব্যবস্থায় অনেক এলাকা রেড জোনে রয়েছে। আমরা এই খাতে গুরুত্ব দিয়ে কাজ করবো। ড্রেনেজ ব্যবস্থা ও পাবলিক টয়লেট নির্মাণে জোর দেয়া হবে, যাতে শহরের সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষিত থাকে।”

তিনি আরও বলেন, “জলাবদ্ধতা নিরসন এবং শহর ব্যবস্থাপনায় উন্নয়ন নিশ্চিত করতে সরকারি বাজেট বিধিমালা ১৯৯৫ অনুযায়ী সংশ্লিষ্ট খাতগুলো নির্ধারণ করা হয়েছে।”

শ্রীমঙ্গলবাসীর প্রত্যাশা, এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে শহরের পরিবেশ উন্নত হবে এবং নাগরিক সুবিধা নিশ্চিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা

1

শ্রীমঙ্গলে বিএনপি’র ২ ও জাসাসের ১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্য

2

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদ: যৌথবাহিনীর অভিযানে জরিমানা

3

কাউকে গ্রেপ্তার করলে ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে

4

নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত ও স্থিতিশীল আছে: প্রধান উ

5

তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ অভিনেত্রী সামিয়া অথৈরমু

6

সাত মাসে বাংলাদেশ ৪০ কোটি ডলারের চীনা বিনিয়োগ পেয়েছে : রাষ্ট

7

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

8

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী

11

শ্রীমঙ্গলে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা শেখ জসিম উদ্দিন কা

12

মৌলভীবাজার পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ১ শত ৬৯ কোটি ৪৫ লক্ষ টা

13

শ্রীমঙ্গলে ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও বিশেষ চেকপোস্ট, জোরদার

14

কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

15

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

16

কুলাউড়ায় গোয়ালঘর ভেঙে গরু চুরি, পিকআপসহ গরু উদ্ধার

17

শ্রীমঙ্গলে উন্মুক্ত চা আস্বাদনী অধিবেশন ও ৬ দিন ব্যাপী প্রশি

18

ঈদে দীর্ঘ ছুটির সুখবর আসছে

19

২৪ জুলাই মৌলভীবাজারে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্য

20