চায়ের জনপদ
প্রকাশ : Nov 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলের নৃত্যশিল্পী কেয়া সিনহা ও মডেল জারা ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি

সম্প্রতি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নৃত্যশিল্পী কেয়া সিনহা ও মডেল জারা ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের গুরুতর অভিযোগ ছড়িয়ে পড়ছে। এই অভিযোগগুলোকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সমালোচনা দেখা দিয়েছে।

সামাজিকমাধ্যমের কিছু পোস্টে দুজনকে ‘হানিট্র্যাপ চক্রে জড়িত বলে উল্লেখ করা হয়েছে। এসব পোস্টে বলা হয়েছে, পরিচয়ের সূত্র ধরে কয়েকজন পুরুষকে প্রলোভনে ফেলে ভিডিও ধারণ বা ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। ফেসবুক পোস্টে এমনকি লন্ডনপ্রবাসী এক ব্যক্তির অভিযোগও তুলে ধরা হয়েছে।

জানা যায়'সুরমা এডিশন'নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়, যেখানে কেয়া ও জারার ছবিভিডিও সম্পাদনা করে কথোপকথনের মতো উপস্থাপন করা হয়েছে। ভিডিওটি প্রকাশের পরই বিষয়টি নিয়ে আরও বিতর্ক ছড়িয়ে পড়ে। দুজনের দাবিভিডিওটি বিভ্রান্তিকর ও সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে তৈরি।

 এ পরিস্থিতিতে শনিবার ১৫ নভেম্বর দুপুরে কেয়া সিনহা ও জারা ইসলাম পৃথকভাবে শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তারা উল্লেখ করেন, সামাজিকমাধ্যমে তাদের ছবিভিডিও বিকৃত করে প্রচার করা হচ্ছে এবং বিভিন্ন নম্বর থেকে হুমকিমূলক বার্তাও পাঠানো হচ্ছে।

জারা ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে বিউটি পার্লার পরিচালনা ও মডেলিং করে কাজ করে আসছেন। তৃতীয় লিঙ্গের একজন মানুষ হিসেবে অনেক বাধা পেরিয়ে নিজ অবস্থানে পৌঁছেছেন। কেয়া সিনহার দাবি, নৃত্যজগতে তার সাফল্যকে লক্ষ্য করে একটি মহল ইচ্ছাকৃতভাবে তাকে হেয় করছে।

শ্রীমঙ্গল থানার দায়িত্বপ্রাপ্ত এএসআই নাহিদুর রহমান বলেন, “আমরা জিডি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন ইতিহাস, আন্তর্জাতিক ‘গোল্ডেন

1

শ্রীমঙ্গলে নতুন সার্কেল এএসপি হিসেবে যোগ দিলেন মোঃ ওয়াহিদুজ্

2

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

3

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

4

শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফুর রহমানকে দল থেকে অব্যাহতি

5

আখেরি চাহার সোম্বা আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

6

শ্রীমঙ্গলে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

7

ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ২০২৫–২৬ এ মৌলভীবাজার জেলার

8

একরামুল কবীর-কে "আমরা করব জয় ফাউন্ডেশন" এর সংবর্ধনা প্রদান

9

শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে মেয়াদবিহীন পাউরুটি-নিন্মমানের কলা

10

শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজ

11

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রু

12

পরিবেশ সুরক্ষায় হাইল হাওরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্

13

রেলের দখলকৃত জায়গা উদ্ধারে শ্রীমঙ্গলের সাতগাঁওয়ে যৌথ বাহিন

14

ব্যবসায়ীকে হত্যাকারীদের বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

15

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

16

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়ে

17

শ্রীমঙ্গলে শফিকুর রহমান এমপি ও আব্দুল হাই চেয়ারম্যান স্মৃতি

18

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

19

ডিজিটাল দুনিয়ায় শ্রীমঙ্গলের তরুণ ফাহিম আহমেদের আলো

20