চায়ের জনপদ
প্রকাশ : Apr 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে যৌতুকের দাবিতে গৃহবধূকে হাত-পা বেঁধে নির্যাতন, ভেঙে দেওয়া হলো হাত

আগেও দেওয়া হয়েছে প্রায় ২০ লাখ টাকা, ফের ২ লাখ টাকার দাবিতে স্বামী-দেবরের বিরুদ্ধে মারধরের অভিযোগ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যৌতুকের টাকার দাবিতে তামান্না আক্তার (২০) নামে এক গৃহবধূকে হাত-পা বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। নির্যাতনের একপর্যায়ে তার একটি হাত ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গত ১৭ মার্চ বিকেলে উপজেলার ভুনবীর ইউনিয়নের মতিগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় এবং বাবার বাড়ির লোকজনের উদ্যোগে আহত তামান্নাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ভুক্তভোগী তামান্না আক্তার অভিযোগ করেন, বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। এর আগে তার পরিবার থেকে প্রায় ২০ লাখ টাকা দেওয়া হলেও সম্প্রতি আবারও ২ লাখ টাকা দাবি করা হয়। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী মো. ইসমাইল হোসেন ও তার ভাই খসরু মিয়া তাকে হাত-পা বেঁধে মারধর করেন।

তামান্নার মা বলেন, “মেয়ের সংসার টিকিয়ে রাখতে আমরা আগেও জমি বিক্রি করে টাকা দিয়েছি। এরপরও তারা আবার টাকা দাবি করছে। টাকা দিতে না পারায় আমার মেয়েকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে।” তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে ঘটনার পর অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে বলে জানা গেছে। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “এ ঘটনায় দুই পক্ষই মামলা করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে অনুসন্ধানী সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’: উত

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

শ্রীমঙ্গলে র‍্যাবের অভিযানে প্রায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদব্যব

3

বিশ্ব বাঘ দিবস আজ

4

শ্রীমঙ্গলে অসহায় বিএনপি কর্মীর সামছু মিয়ার পাশে তাজ উদ্দিন ত

5

বিশ্বকাপের আগে শেষ টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

6

পদ থেকে অব্যাহতি নিয়ে তাজুর ক্ষোভ, বিএনপিতে ‘ত্যাগীদের মূল্য

7

শ্রীমঙ্গল–কমলগঞ্জে এনসিপির ভরসা প্রীতম দাশ

8

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার, গ্রেফতার

9

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সম্মাননা পেলেন মুহাম্মদ রুয়ে

10

টি–১০ এর নতুন সম্রাট: টিম ডেভিডের ঝড়ে প্রথমবারেই শিরোপা জিতল

11

শ্রীমঙ্গল-কমলগঞ্জে ধানের শীষ কার হাতে?

12

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা এমপি সৈয়দ ফয়সলে

13

রাজনগরের করিমপুরে বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উদযাপনও আল

14

একরামুল কবীর-কে "আমরা করব জয় ফাউন্ডেশন" এর সংবর্ধনা প্রদান

15

শ্রীমঙ্গলে শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে মাঠে ইউএনও

16

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

17

পুলিশ দেখে ইয়াবা চিবিয়ে নষ্ট করার চেষ্টা, অবশেষে মাদক ব্যবসা

18

কার হাতে যাচ্ছে এবারের ট্রফি

19

আখেরি চাহার সোম্বা আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

20