চায়ের জনপদ
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে অসহায় বিএনপি কর্মীর সামছু মিয়ার পাশে তাজ উদ্দিন তাজু

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার প্রত্যন্ত মোহাজিরাবাদ এলাকায় অসহায়ভাবে জীবনযাপন করছেন বিএনপির তৃণমূলের নিবেদিতপ্রাণ কর্মী মো. সামছু মিয়া। দীর্ঘদিন দলের সঙ্গে সম্পৃক্ত থাকা এই নেতা বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।

জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক মামলায় একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন সামছু মিয়া। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।

২০১৮ সালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত শ্রীমঙ্গল উপজেলা বিএনপির কমিটিতেও অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মো. সামছু মিয়া। তবে গত প্রায় চার বছর ধরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়িতে শয্যাশায়ী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

সামছু মিয়া জানান, বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও এখন পর্যন্ত সরকারি কোনো ধরনের সহায়তা বা সহযোগিতা তিনি পাননি। অসুস্থতা ও আর্থিক সংকটের কারণে স্ত্রী-সন্তান নিয়ে তার জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।

এদিকে দলের তৃণমূলের একজন নিবেদিত কর্মীর এমন অসহায়ত্বের খবর পেয়ে তার পাশে দাঁড়িয়েছেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু।

শনিবার (৮ আগস্ট) বিকেলে তাজ উদ্দিন তাজু সামছু মিয়ার বাড়িতে গিয়ে তার শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেন। দীর্ঘদিন পর দলের একজন নেতাকে পাশে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সামছু মিয়া। এ সময় তার দুরবস্থার কথা শুনে তাজ উদ্দিন তাজু ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় তাজ উদ্দিন তাজু বলেন, “দলের দুঃসময়ে যারা বিএনপির জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামছু ভাইয়ের মতো একজন নিবেদিত কর্মী যেন অসহায় অবস্থায় পড়ে না থাকেন, সেজন্য দলীয় নেতাকর্মীসহ সামর্থ্যবান সবাইকে তার পাশে দাঁড়াতে হবে।”

তিনি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের প্রতি সামছু মিয়ার মতো ত্যাগী ও অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

1

মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর

2

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

3

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

4

মৌলভীবাজারসহ আরো ৩ জেলা বন্যা শঙ্কায়

5

খালেদা জিয়ার আপসহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: রাষ্

6

রেলের দখলকৃত জায়গা উদ্ধারে শ্রীমঙ্গলের সাতগাঁওয়ে যৌথ বাহিন

7

শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের আদ

8

কাল এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে

9

ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ২০২৫–২৬ এ মৌলভীবাজার জেলার

10

পরিবেশ সুরক্ষায় হাইল হাওরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্

11

জ্যাকসের অলরাউন্ড ঝড়ে শ্রীলঙ্কা গুঁড়িয়ে ইংল্যান্ডের জয়

12

শ্রীমঙ্গলে বাসার তালা ভেঙে নগদ ৮ লাখ ৯০ হাজার টাকা ও ৫ ভরি স

13

আলোচিত কিশোর জুনায়েদ হত্যাকাণ্ডে অবশেষে পুলিশের জালে দুই আসা

14

শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা: “৩১ দফা ঘরে ঘরে পৌঁ

15

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৬টি ট্রাক জব্দ

16

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা এমপি সৈয়দ ফয়সলে

17

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর সমিত সোম নিজ বাড়িতে ফিরতেই উ

18

প্রথম স্ত্রীসহ আদালতে এমপি নজরুল, ৭ দিনের রিমান্ড আবেদন

19

শ্রীমঙ্গলে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে মত

20