চায়ের জনপদ
প্রকাশ : Oct 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও দুর্ঘটনা প্রতিরোধে মতবিনিময় সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ মহাসড়ক ব্যবস্থাপনা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেলে সাতগাঁও হাইওয়ে থানার আয়োজনে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করিম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের সার্কেল সহকারী মির্জা মো.সাইফুদ্দিন, শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম ইদ্রিস আলী।

এসময় আরও বক্তব্য দেন বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান চৌধুরী ফারুক, সাধারণ সম্পাদক আবু নাসের শাহীন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম ও মাহিন হাসান, দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. জামাল মিয়া, শ্রীমঙ্গল উপজেলা অটোরিকশা-সিএনজি শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি মো. সালাউদ্দিন, ভাদেশ্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দৈনিক প্রতিদিনের সংবাদ শায়েস্তাগঞ্জ প্রতিনিধি সৈয়দ আখলাক উদ্দীন মনসুর, দৈনিক আমার দেশ শ্রীমঙ্গল প্রতিনিধি কাজী গোলাম কিবরিয়া এবং দৈনিক রূপালী বাংলাদেশ প্রতিনিধি কাওসার আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, “শ্রীমঙ্গল থানার লছনা বাজার থেকে হবিগঞ্জ জেলার বাহুবল থানার কামাইছড়া পুলিশ ফাঁড়ি পর্যন্ত প্রায় ৮ থেকে ৯ কিলোমিটার পাহাড়ি আঁকাবাঁকা আঞ্চলিক মহাসড়কে ডাকাতি প্রতিরোধে হাইওয়ে পুলিশের টহল টিম বৃদ্ধি করা হয়েছে।”

তিনি আরও জানান, শ্রীমঙ্গল ও বাহুবল থানা এবং কামাইছড়া পুলিশ ফাঁড়ির সমন্বয়ে নিয়মিত রাত্রীকালীন টহল জোরদার করা হয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শ্রমিক ইউনিয়ন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে পুলিশ সুপার বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় এবং পাহাড়ি এলাকার ওই আঞ্চলিক মহাসড়কে সৌরবিদ্যুৎচালিত স্ট্রিট লাইট স্থাপনের মাধ্যমে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা গেলে ডাকাতি প্রতিরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রাখা সম্ভব হবে।”

এসময় তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকল যানবাহন চালককে প্রচলিত সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানান এবং সকল যানবাহনের কাগজপত্র নিয়মিত হালনাগাদ রাখার পরামর্শ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলের ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নি

1

শ্রীমঙ্গলে গাছের ডালে গামছা দিয়ে আত্মহত্যা গৃহবধূর!

2

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

3

শ্রীমঙ্গল-কমলগঞ্জে ধানের শীষ কার হাতে?

4

শ্রীমঙ্গলে প্রথম ফুটসাল: ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা

5

শ্রীমঙ্গল মির্জাপুরে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা অনু

6

ডিজিটাল দুনিয়ায় শ্রীমঙ্গলের তরুণ ফাহিম আহমেদের আলো

7

যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৫ নেতা আজীবন বহিষ্কার

8

শ্রীমঙ্গলে বিএনপি-জামায়াতের বিক্ষোভ, কঠোর নজরদারিতে আইনশৃঙ্খ

9

রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

10

মহান বিজয় দিবস আজ

11

মৌলভীবাজার থেকে চোরাই ৬টি সিএনজি সুনামগঞ্জ থেকে উদ্ধার, আটক

12

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

13

খালেদা জিয়ার মৃত্যুতে হাসিনার শোক

14

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

15

শ্রীমঙ্গলে খেলোয়াড়দের জন্য নির্মাণ হচ্ছে আন্তর্জাতিক মানের র

16

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষা

17

শ্রীমঙ্গলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন

18

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

19

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

20