চায়ের জনপদ
প্রকাশ : Jul 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা, তৃণমূলে মাঠে নামার প্রস্তুতি চূড়ান্ত

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাত ৮টায় শহরের হবিগঞ্জ রোডে রাজমহল কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও তৃণমূলের মাঝে জনপ্রিয় নেতা আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী।

বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির সফল বাস্তবায়ন, তৃণমূল পর্যায়ে সংগঠনের পুনর্গঠন এবং আগামী দিনের রাজপথের প্রস্তুতি নিয়ে এই সভায় আলোচনা হয়। নেতৃবৃন্দ মাঠপর্যায়ের কার্যক্রম, সভা-সমাবেশ ও কর্মী সমাবেশ সংক্রান্ত সর্বশেষ সাংগঠনিক রিপোর্ট সভায় উপস্থাপন করেন। তারা জানান, জনগণের কাছে ৩১ দফা প্রচার করতে ইতোমধ্যেই ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক সভা শুরু হয়েছে এবং তাতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মুজিব বলেন, “রাজপথের লড়াইয়ে এখন সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল। মামলা, হামলা, ভয়ভীতি সবকিছুকে উপেক্ষা করে যারা আজ মাঠে আছেন, তারাই আগামীদিনে নেতৃত্বের দাবিদার।” তিনি বলেন, “সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আদায়ে আমাদের এখন থেকেই প্রস্তুত হতে হবে। আগামী দিনের আন্দোলন হবে সংগঠিত, লক্ষভিত্তিক এবং শান্তিপূর্ণ, যেখানে জনগণের অংশগ্রহণই হবে সবচেয়ে বড় অস্ত্র।”

সভায় তিনি নেতাকর্মীদের সাংগঠনিক তৎপরতায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে দলীয় কাঠামো আরও শক্তিশালী করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তৃণমূলে দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই দেশ ও গণতন্ত্রের জন্য কাজ করতে হলে ইউনিয়ন থেকেই আন্দোলনের বীজ বপন করতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, সদস্য মকসুদ আলী, বাদশা মিয়া কাজল, মশিউর রহমান রিপন, পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ, যুগ্ম আহ্বায়ক হাসান মাস্টার, সদস্য মোছাব্বির আলী মুন্না, সৈয়দ সালাউদ্দিন, সেলিম আহমদ, সাবলু আহমেদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কদর আহমেদ, সদস্য সচিব টিটু আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল আহমদ, রমেল খান, তৈয়ব আলী, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুর রহমান শিপু, মোবারক হাসান লুপ্পা, আলী হোসেন, আব্দুল মুকিদ, যুবদল নেতা আব্দুল কাদিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

1

ফেসবুকে ‘হ্যাঁ’ ও ‘না’ পোস্টের প্রতিযোগিতা

2

কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া মাহ

3

এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫, কমেছে জিপিএ-৫

4

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মুজিব

5

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত ও নির্বাচন কমিশন প

6

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

7

শ্রীমঙ্গলে গাছের ডালে গামছা দিয়ে আত্মহত্যা গৃহবধূর!

8

শ্রীমঙ্গলে শফিকুর রহমান এমপি ও আব্দুল হাই চেয়ারম্যান স্মৃতি

9

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র ‘

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

মৌলভীবাজার থেকে চোরাই ৬টি সিএনজি সুনামগঞ্জ থেকে উদ্ধার, আটক

12

শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু সেবা: ২১২ জন রোগীর চিকিৎসা, ৪৫ জ

13

শ্রীমঙ্গলে প্রেসবিটারির ৫৫তম বার্ষিক ধর্মীয় সভা

14

আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে মৌলভীবাজারে

15

শ্রীমঙ্গলে বিএনপি’র ২ ও জাসাসের ১ নেতার পদ স্থগিতাদেশ প্রত্য

16

নির্বাচনী ট্রেনে উঠেছে দেশ

17

শ্রীমঙ্গলে জন্মাষ্টমীর শোভাযাত্রা

18

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

19

শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

20