চায়ের জনপদ
প্রকাশ : Apr 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত সভা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ কর্তৃক নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয়-বিভাগ ভিত্তিক ১৮০ দিন আগামী ২০২৬-২৭ অর্থবছর এবং আগামী ৫ বছরের কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল নির্ধারণ সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৪ এপ্রিল)  দুপুর ১২ টায়  সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী।
কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনায় নৃ তাত্বিক জনগোষ্ঠী প্রতিনিধি,  চা শ্রমিক নেতৃবৃন্দ,  শিক্ষাবিদ,  সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ গ্রহণ করেন।
আলোচনায় অংশীজনরা শ্রীমঙ্গলের যানজট, পর্যটক বান্ধব উন্নয়ন, ময়লার ভাগার অপসারণ, গ্রামীণ সড়ক ও অবকাঠামো নির্মাণ, প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প বাস্তবায়ন ও স্কুল -কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এছাড়া চা বাগান শ্রমিকদের বাসস্থান তৈরী ও বেকারত্ব নিরসনের কর্মপরিকল্পনা গ্রহনের কথা তুলে ধরা হয়। 
এসময় সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, জনগনের এসব  মতামত গুরুত্বের সাথে পর্যালোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন করা হবে। তিনি, ভোট দিয়ে তাঁকে সংসদ সদস্য নির্বাচিত করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার জনগনের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি সুবিধাবঞ্চিত নৃ তাত্ত্বিক জনগোষ্ঠী, চা শ্রমিকসহ সব জাতিগোষ্ঠীর জীবন মান উন্নয়নে সরকারের নানা পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে তা বাস্তবায়িত হবে।  একইসাথে শ্রীমঙ্গলের বিভিন্ন সমস্যা,  সুযোগ ও সম্ভবনা চিহ্নিত করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও বাস্তবায়ন করা হবে। 
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, আগামী ২০২৬-২৭ অর্থ বছর এবং আগামী পঞ্চ বার্ষিকী উন্নয়ন পরিকল্পনায় জনগনকে আগামী সাত দিনের মধ্যে লিখিত মতামত জমা দিতে পারবেন। সভায় জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারী কর্মকর্তা, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

1

মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর

2

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

3

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

4

চা বাগান-এ শ্রমিক অসন্তোষ, ব্যবস্থাপকের গাড়ি ভাঙচুর

5

শ্রীমঙ্গলে বসতঘরের সিলিং থেকে ১০ ফুটের অজগর উদ্ধার

6

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

7

২৪ ঘণ্টায় স্বর্ণের দাম বাড়লো প্রায় ৭ হাজার টাকা

8

কথায় নয়, কাজে প্রমাণ—শ্রীমঙ্গল-কমলগঞ্জবাসীর প্রত্যাশা এখন বা

9

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ট্রফি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের হাতে

10

শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীব বৈচিত্র্য বিষয়ক দিনব্যাপী ব

11

ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ২০২৫–২৬ এ মৌলভীবাজার জেলার

12

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

13

জ্যাকসের অলরাউন্ড ঝড়ে শ্রীলঙ্কা গুঁড়িয়ে ইংল্যান্ডের জয়

14

পরিবেশ সুরক্ষায় হাইল হাওরে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্

15

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

16

শ্রীমঙ্গলে ভাড়াউড়ার মাঠে রুদ্ধশ্বাস ফাইনাল, শিরোপা লালচান্দ

17

২৪ জুলাই মৌলভীবাজারে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্য

18

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

19

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ছাত্রদল সদস্যের পরিবারকে সমব

20