চায়ের জনপদ
প্রকাশ : Jul 28, 2025 ইং
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে শ্রীমঙ্গলের কাজী আসিফা খানম শিক্ষা মন্ত্রণালয়ের সম্মাননা লাভ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের কৃতি ছাত্রী কাজী আসিফা খানম শিক্ষা মন্ত্রণালয়ের “পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউট স্কিম (এসইডিপি)” এর আওতায় নগদ অর্থ ও সম্মাননা স্মারকে ভূষিত হয়েছেন।

সোমবার ২৮ জুলাই ২০২৫, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে আয়োজিত এক অনুষ্ঠানে কাজী আসিফাকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়।

কাজী আসিফা খানম ২০২৩ সালের অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় শ্রীমঙ্গল সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন এবং বিভাগ থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ছাত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেন। তার এই অসাধারণ অর্জনের স্বীকৃতিস্বরূপই তাকে সম্মাননা প্রদান করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন কাজী আসিফার মা-বাবা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, কাজী আসিফা খানমের বাবা কাজী আহমেদ ফারুক মিল্লাদ পেশায় একজন সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে ৭১ টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

মেধাবী এ শিক্ষার্থী তার সাফল্যের জন্য শিক্ষক, পরিবার ও কলেজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। স্থানীয়ভাবে তার এই অর্জনকে গর্বের বিষয় হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে মৌলভীবাজারে

1

ডিউটি শেষে বাড়ি ফেরা হলো না সিপিজি সদস্য সিরাজ মিয়ার

2

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি

3

৫ আগস্টের পরের মামলাগুলো যাচাইয়ের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

4

জিয়া প‌রিবার নিজ চো‌খে দেখাটুকু জীব‌নেরই সঞ্চয়

5

মৌলভীবাজারে শহিদ মিনারে স্থাপিত মুজিব ম্যুরাল বুলডোজার দিয়ে

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে : মৌলভীবাজারের নতুন পুলিশ সুপা

8

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

9

শ্রীমঙ্গলের সৌন্দর্য গানে গানে তুলে ধরলেন আসিফ আকবর, কায়েস আ

10

বাপ-চাচার পথেই মানুষের কল্যাণে কাজ করতে চান মুঈদ আশিক চিশতী

11

শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,

12

‘নিজের মতো থাকো’— প্রাক্তন প্রেমিকাকে সালমানের পরামর্শ

13

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

14

১৭ মাসের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে শ্রীমঙ্গলে তিন বাগা

15

শ্রীমঙ্গলে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা

16

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

17

শ্রীমঙ্গলে অস্থায়ী টমটমের দৌরাত্ম্য, ভোগান্তিতে শহরবাসী

18

মাদক, চাঁদাবাজি ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন সং

19

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো মণিপুরী সম্প্রদায়ের প্রধান

20