চায়ের জনপদ
প্রকাশ : Jul 31, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২’ এর আনুষ্ঠানিক উদ্বোধন

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলবাসীর জন্য ভূমি সংক্রান্ত সেবা এখন আরও সহজ ও সাশ্রয়ী। বৃহস্পতিবার (৩১ জুলাই) শহরের হবিগঞ্জ রোডে মনোরঞ্জন বাবুর বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র-২ “মেসার্স রবি এন্টারপ্রাইজ”।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে সেবা কেন্দ্রটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও বলেন, “সরকারি নির্ধারিত ফি’র বিনিময়ে জনগণ যেন নির্ভরযোগ্যভাবে ভূমি সংক্রান্ত সেবা পায়, সে লক্ষ্যে এই সেবা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগ দালালমুক্ত সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, ভূমি অফিসের নাজির মো. আব্দুল বাছির, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

রবি এন্টারপ্রাইজের কর্ণধার মো. রবি উদ্দিন জানান, “আমাদের উদ্দেশ্য হলো ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, যাতে কেউ দালাল চক্রের হয়রানির শিকার না হয়।”

উল্লেখ্য, এই সেবা কেন্দ্র থেকে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি আবেদন, খতিয়ান ও ম্যাপ সংগ্রহসহ বিভিন্ন ডিজিটাল ভূমি সেবা প্রদান করা হবে। ফলে এখন শ্রীমঙ্গলের মানুষ ঘরের কাছেই সরকারি সেবা গ্রহণ করতে পারবেন সহজে ও স্বচ্ছভাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একসময় ছিল যোগাযোগের প্রাণকেন্দ্র, এখন জরাজীর্ণ ভবনে স্মৃতিই

1

যুক্তরাষ্ট্র- ইরান উত্তেজনা: কোন পথে যাবে বিশ্ববাজার

2

ডিজিটাল দুনিয়ায় শ্রীমঙ্গলের তরুণ ফাহিম আহমেদের আলো

3

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খ

4

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

5

টিফিনের টাকায় শ্রীমঙ্গলে শিশুদের খাতা কলম উপহার

6

ডলুছড়া গ্রামে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতর

7

অনলাইন সহিংসতা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধে শ্রীমঙ্গলে বি

8

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

9

চোরাই মোটরসাইকেল ও নগদ টাকাসহ চোর চক্রের মূলহোতা আটক

10

আওয়ামী শাসনের পতন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির বিজয় র‌্যালি

11

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

12

শ্রীমঙ্গল পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

13

মৌলভীবাজারে শহিদ মিনারে স্থাপিত মুজিব ম্যুরাল বুলডোজার দিয়ে

14

তারেক রহমান চান আপনারা সব সময় ভাল থাকেন কমলগঞ্জের আলিনগর চা

15

সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

16

শ্রীমঙ্গলে অবৈধ বালু কারবারিসহ আটক ৩

17

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

18

শ্রীমঙ্গলে পঞ্চবার্ষিকী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন সংক্রান্ত

19

৫ শতাংশ নয়, চাই বাস্তবসম্মত মজুরি'—সংবাদ সম্মেলনে চা শ্রমিক

20