চায়ের জনপদ
প্রকাশ : Oct 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

আবারো কমেছে স্বর্ণের দাম, ভরি কত?

দেশের বাজারে টানা দ্বিতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। সবশেষ রোববার (২৬ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে প্রতি ভরিতে ১ হাজার ৩৯ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম সোমবার (২৭ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম (প্রতি ভরি, ১১.৬৬৪ গ্রাম)

২২ ক্যারেট স্বর্ণ: ২,০৭,৯৫৭ টাকা

২১ ক্যারেট স্বর্ণ: ১,৯৮,৪৯৮ টাকা

১৮ ক্যারেট স্বর্ণ: ১,৭০,১৪৩ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণ: ১,৪১,৪৯৬ টাকা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে গত ২২ অক্টোবর বাজুস প্রতি ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা, যা কার্যকর হয়েছিল ২৩ অক্টোবর থেকে।

ফলে দুই দফায় মোট ৯ হাজার ৪২৫ টাকা কমেছে দেশের বাজারে স্বর্ণের দাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে আলোচিত কলেজছাত্র হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন

1

বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

2

শ্রীমঙ্গলে চা বাগানে তারেক রহমানের জন্য প্রার্থনা

3

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রু

4

শ্রীমঙ্গলে শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করতে মাঠে ইউএনও

5

সেন্ট মার্থাস বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভা

6

শ্রীমঙ্গলে ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন

7

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

8

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ যুবকের মর্মান্তিক

9

প্রতিকূলতার পথ পেরিয়ে জাতীয় স্বীকৃতিতে সংগীতা বোনার্জী

10

শ্রীমঙ্গল থানার পুলিশের অভিযানে চোরাইকৃত টাকা উদ্ধার, গ্রেফত

11

শ্রীমঙ্গলে চা বোর্ডের অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ চা ধ্বংস

12

শ্রীমঙ্গলে মহসিন মিয়ার নেতৃত্বে গণঅভ্যুত্থান দিবসের বিজয় র‌

13

সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যূত

14

শ্রীমঙ্গলে শফিকুর রহমান এমপি ও আব্দুল হাই চেয়ারম্যান স্মৃতি

15

শ্রীমঙ্গলের ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নি

16

২৪ ঘণ্টায় স্বর্ণের দাম বাড়লো প্রায় ৭ হাজার টাকা

17

সৈকতে বিশ্বের বৃহত্তম ‘প্লাস্টিক দানব’

18

ডিসিআরসহ বিনামূল্যে নামজারী খতিয়ান প্রদান করে প্রশংসায় ভাসছে

19

কমলগঞ্জে প্রয়াত বিএনপি নেতা খসরুর স্মরণে আলোচনা ও দোয়া মাহ

20