চায়ের জনপদ
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

দশম রমজানে লামুয়ার মসজিদে হাজার মানুষের ইফতার আয়োজন


প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় দেড়শ বছর আগে নির্মিত লামুয়া সিরাজনগর বায়তুস সালাম জামে মসজিদে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও দশম রমজানে এক হাজার মানুষের জন্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
       শনিবার (দশম রমজান) উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের ঐতিহ্যবাহী এই মসজিদে বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মুসল্লিরা ইফতারে অংশ নেন।
ইফতার মাহফিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি বাদশা মিয়া কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের কো-চেয়ারম্যান আল্লামা মুফতী শেখ শিব্বির আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
        সভাপতির বক্তব্যে বাদশা মিয়া কাজল বলেন, প্রায় দেড়শ বছরের পুরোনো এই মসজিদে রমজান মাসজুড়ে প্রতিদিন প্রায় ১০০ জনের জন্য ইফতারের ব্যবস্থা রাখা হয়। তবে দশম রমজানে ঐতিহ্য অনুযায়ী এক হাজার মানুষের জন্য বিশেষ ইফতার আয়োজন করা হয়ে থাকে। তিনি জানান, পূর্বপুরুষদের সময় থেকে গ্রামের মানুষ সম্মিলিতভাবে এই আয়োজন করে আসছেন।
         প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, প্রাচীন এই মসজিদে ইফতার মাহফিলে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। মসজিদের যেসব উন্নয়ন কাজ বাকি রয়েছে, সেগুলো বাস্তবায়নে তিনি সহযোগিতার আশ্বাস দেন।
         তিনি আরও বলেন, পর্যটন নগরী শ্রীমঙ্গলে এখনো কোনো মডেল মসজিদ নেই। শিগগিরই উপযুক্ত স্থান নির্ধারণ করে শ্রীমঙ্গলে একটি মডেল মসজিদ নির্মাণ করা হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে অস্থায়ী চা শ্রমিকদের সমান মজুরির দাবিতে বিক্ষোভ স

1

শ্রীমঙ্গলে মানবাধিকার ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা

2

সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যূত

3

টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

4

মৌলভীবাজার-৪: উত্তপ্ত রাজনীতির মঞ্চে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ

5

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

6

সাংবাদিকদের সম্মানে শ্রীমঙ্গল থানা পুলিশের ইফতার মাহফিল

7

মাদকের আস্তানা, শ্রীমঙ্গলে হবে না

8

ইতিহাসের মোড় ঘোরানো অভ্যুত্থান

9

মঙ্গলবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

10

শ্রীমঙ্গলে প্রথম ফুটসাল: ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা

11

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার

12

বেগম খালেদা জিয়া আর নেই

13

শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে মেয়াদবিহীন পাউরুটি-নিন্মমানের কলা

14

শ্রীমঙ্গলে ভাড়াউড়ার মাঠে রুদ্ধশ্বাস ফাইনাল, শিরোপা লালচান্দ

15

"নতুন বৈষম্যের প্রতিবাদে কমলগঞ্জে কেজি স্কুলের মানববন্ধন কর্

16

ইংল্যান্ডের স্থানীয় নির্বাচনে আবারও জয়ী শ্রীমঙ্গলের কৃতি সন্

17

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ট্রফি শ্রীমঙ্গল সদর ইউনিয়নের হাতে

18

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

19

বাংলাদেশ যুক্তরাজ্য সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্টারমারে

20