মো. আল আমিন, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
প্রকাশ : Aug 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র ‘Explotar IELTS Academy’র শুভ উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক মানের ইংরেজি ভাষা শিক্ষার নতুন দ্বার উন্মোচন হলো। আজ শনিবার (০২ জুলাই) বিকেলে শ্রীমঙ্গল গুহরোডস্থ ইলিয়াছ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় শুভ উদ্বোধন হলো Explotar IELTS Academy-এর।

আধুনিক ও মানসম্পন্ন প্রশিক্ষণের প্রতিশ্রুতি নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই একাডেমি বিদেশে উচ্চশিক্ষা বা কর্মসংস্থানের লক্ষ্যে আগ্রহীদের IELTS পরীক্ষার জন্য প্রস্তুত করবে।
এক বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক আসাদুর রহমান এহসান।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এহসানুল হক, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক ইনাম উল্লাহ খান,
মানবাধিকার ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ, দৈনিক মানবকন্ঠ শ্রীমঙ্গল প্রতিনিধি মো: আল-আমিন সহ প্রমুখ। 
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামেয়া ইসলামিয়া মাদ্রাসার ইমাম মাওলানা আব্দুল মালেক।
Explotar IELTS Academy হতে যাচ্ছে শ্রীমঙ্গলবাসীর জন্য একটি One Stop Solution—যেখানে থাকবে:
IELTS কোচিং, Spoken English, Kids’ English,এবং Study Abroad সংক্রান্ত পরিপূর্ণ পরামর্শ ও সহায়তা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থার সাথে তাল মিলিয়ে Explotar IELTS Academy শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি এহসানুল হক বলেন, “শ্রীমঙ্গলের শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ। আধুনিক পদ্ধতিতে ইংরেজি শেখানোর মাধ্যমে এই প্রতিষ্ঠান তাদের স্বপ্ন পূরণে সহায়ক হবে।”

অনুষ্ঠান শেষে আয়োজকরা একাডেমিটিকে শ্রীমঙ্গলের শিক্ষাক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গল মির্জাপুরে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা অনু

1

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত ঢাকা, উত্তেজনায়

2

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

3

ডিসিআরসহ বিনামূল্যে নামজারী খতিয়ান প্রদান করে প্রশংসায় ভাসছে

4

হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

5

পাঁচ মাসে গাজা দখলের পরিকল্পনা নেতানিয়াহুর

6

শ্রীমঙ্গলে “Be There for Blood”-এর ত্রৈবার্ষিক রক্তবন্ধন ও আ

7

স্বল্প বেতনে মানবেতর জীবন: শ্রীমঙ্গলে গ্রাম পুলিশের সম্মেলনে

8

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩

9

মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর

10

ঘরের ছেলে ঘরে ফিরছে—১৭ বছরের অপেক্ষার অবসান, বিএনপির আবেগে জ

11

মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত নিহত ১৮

12

কে পাচ্ছেন ধানের শীষ? অনিশ্চয়তায় জমে উঠছে শ্রীমঙ্গল–কমলগঞ্জ

13

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

14

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

15

১৭ মাসের বকেয়া প্রভিডেন্ট ফান্ডের দাবিতে শ্রীমঙ্গলে তিন বাগা

16

শ্রীমঙ্গলে সংস্কৃতির বিকাশে এমপি ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মতব

17

শ্রীমঙ্গলে NRB Diaspora Week অনুষ্ঠিত

18

"নতুন বৈষম্যের প্রতিবাদে কমলগঞ্জে কেজি স্কুলের মানববন্ধন কর্

19

শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের আদ

20