চায়ের জনপদ
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবারও জুটি হবেন শাকিব ও ইধিকা?

শাকিব খানের সিনেমা মানেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। ‘বরবাদ’-এর সাফল্যের পর পরিচালক মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে আবারও কাজ করতে যাচ্ছেন তিনি।
আর সিনেমাটির ঘোষণা আসার পর থেকেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—শাকিব খানের বিপরীতে আবারও কি দেখা যাবে ইধিকা পালকে?
‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পালের। প্রথম ছবিতেই শাকিব খানের সঙ্গে তাঁর রসায়ন দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। এরপর প্রায় দুই বছর পর ‘বরবাদ’-এ আবারও একসঙ্গে অভিনয় করেন এই জুটি। সেই সিনেমাতেও তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি প্রশংসিত হয় এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়।
সাম্প্রতিক সময়ে শাকিব খানের বিপরীতে একাধিক নতুন মুখ দেখা গেলেও দর্শকদের একটি বড় অংশ এখনও ইধিকাকেই তাঁর সঙ্গে সবচেয়ে মানানসই জুটিগুলোর একটি হিসেবে বিবেচনা করেন। ফলে নতুন সিনেমার ঘোষণা আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভক্ত আবারও শাকিব-ইধিকা জুটিকে একসঙ্গে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন

দর্শকদের কৌতূহল আরো বেড়েছে শাকিব খানের দেওয়া একটি পোস্ট ঘিরে। সেখানে তিনি লিখেছিলেন, ‘বরবাদ টিম ফিরছে’।
এর পর থেকেই অনেকে প্রশ্ন তুলছেন, প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি, পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং শাকিব খান ফিরছেন যখন, তখন কি সেই টিমের অংশ হিসেবে ফিরবেন ইধিকা পালও?
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে সিনেমাটির প্রযোজক শাহরীন আক্তার সুমি জানান, ছবির চিত্রনাট্যের কাজ এখনো শেষ পর্যায়ে রয়েছে। তাই নায়িকা নির্বাচনও এখনো চূড়ান্ত হয়নি।

কালের কণ্ঠকে তিনি বলেন, ‘এখন পর্যন্ত শাকিব খানই চূড়ান্ত হয়েছেন। যেহেতু এখনও স্ক্রিপ্টিং শেষ হয়নি তাই নায়িকার বিষয়টা এখনই বলা যাচ্ছে না।’

ইধিকা পাল আবারও এই সিনেমায় থাকছেন কি না—এমন প্রশ্নের জবাবে শাহরীন সুমি বলেন, ‘আমাদের শর্ট লিস্টে তিন-চারজন নায়িকা রয়েছেন, যাদের কথা আমরা ভাবছি।স্ক্রিপ্টিং শেষ হলে হয়তো চরিত্র অনুযায়ী আমরা তাদের সঙ্গে কথা বলব। তবে হ্যাঁ, সেই শর্টলিস্টে ইধিকা পাল আছেন, এতটুকু বলতে পারি। তবে নায়িকা চূড়ান্ত হবার খবরটি আশা করি আগস্টের শেষ দিকে দিতে পারব।’
প্রযোজনা সূত্রে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের নভেম্বরের শেষ দিকে সিনেমাটির শুটিং শুরু হবে। 

থ্রিলার-অ্যাকশন ঘরানার এই ছবির দৃশ্যধারণ হবে দেশ ও দেশের বাইরের বিভিন্ন লোকেশনে। আগামী বছরের ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গল সরকারি কলেজে ভর্তি সহায়তায় ‘হেল্প ডেক্স’ চালু

1

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

2

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা অনুষ্ঠিত

3

সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেস লাইনচ্যূত

4

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযানে ৬টি ট্রাক জব্দ

5

মন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

6

শ্রীমঙ্গলে জলবায়ু পরিবর্তন ও জীব বৈচিত্র্য বিষয়ক দিনব্যাপী ব

7

শ্রীমঙ্গলে “Be There for Blood”-এর ত্রৈবার্ষিক রক্তবন্ধন ও আ

8

শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভ

9

সারা দেশে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

10

মৌলভীবাজারে শহিদ মিনারে স্থাপিত মুজিব ম্যুরাল বুলডোজার দিয়ে

11

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

12

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

13

২৪ জুলাই মৌলভীবাজারে জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্য

14

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্

15

আই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমান

16

না ফেরার দেশে বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ বাবু, শোকাহত

17

মৌলভীবাজারে সেনাবাহিনী ও বিজিবি এর যৌথ অভিযানে অবৈধ পণ্য জব্

18

এবার এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ

19

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

20