চায়ের জনপদ
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

চকলেটে তৈরি ৫৫ মিটার ট্রেন

কল্পনার জগতের মিষ্টি স্বপ্ন যেন বাস্তবে রূপ দিলেন মাল্টার খ্যাতিমান চকলেটশিল্পী অ্যান্ড্রু ফারুজিয়া। খাঁটি বেলজিয়ান চকলেট দিয়ে ৫৫ মিটার দীর্ঘ একটি পূর্ণাঙ্গ ট্রেন তৈরি করে তিনি গড়েছেন নতুন বিশ্বরেকর্ড, যা জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস–এর তালিকায়।

সম্প্রতি ইতালির মিলান শহরের এক প্রদর্শনীতে ব্যতিক্রম এই শিল্পকর্ম উন্মোচন করা হয়। বিশাল ভাস্কর্যটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ২ হাজার ৫০০ কেজিরও বেশি খাঁটি বেলজিয়ান চকলেট। পুরো ট্রেনের দৈর্ঘ্য ৫৫ দশমিক ২৭ মিটার।

এটি ফারুজিয়ার প্রথম রেকর্ড নয়। এর আগে ২০১২ সালে ব্রাসেলসে ৩৪ দশমিক ০৫ মিটার দীর্ঘ চকলেট ট্রেন তৈরি করে তিনি বিশ্বরেকর্ড গড়েছিলেন। পরে ২০১৪ সালে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা–এর আদলে ১৩ দশমিক ৫২ মিটার উঁচু চকলেট ভাস্কর্য বানিয়েও সাড়া ফেলেন। সর্বশেষ এই ট্রেনের মাধ্যমে তিনি নিজের ঝুলিতে তৃতীয় গিনেস রেকর্ড যোগ করলেন।

দৈর্ঘ্যে এই চকলেট ট্রেন একটি অলিম্পিক সুইমিংপুলের চেয়েও বড়। ভাস্কর্যটিতে রয়েছে একটি লোকোমোটিভ এবং ২২টি সুদৃশ্য বগি। প্রতিটি বগির ওজন প্রায় ১৬০ কেজি।

মাল্টার ইনস্টিটিউট অব ট্যুরিজম স্টাডিজের জ্যেষ্ঠ প্রভাষক অ্যান্ড্রু ফারুজিয়া প্রায় তিন দশক ধরে রন্ধনশিল্প ও চকলেট তৈরির প্রশিক্ষণ দিয়ে আসছেন। গত বছরের আগস্টে এই বিশাল প্রকল্পের কাজ শুরু হয়।

প্রথমে মাটি দিয়ে ট্রেনের নিখুঁত প্রোটোটাইপ তৈরি করা হয়। পরে সেই কাঠামোর ভিত্তিতে খাঁটি বেলজিয়ান চকলেটের ব্লক ব্যবহার করা হয়। শেষ ধাপে অক্টোবর থেকে চকলেট খোদাই করে বগিগুলো তৈরি করা হয় এবং দক্ষ কারিগরদের সহায়তায় সব অংশ জোড়া দিয়ে সম্পূর্ণ রূপ দেওয়া হয় এই নজরকাড়া ট্রেনকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠান সবুজে ঘিরতে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর

1

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে পৌরসভার উচ্ছেদ অভিযান

2

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা, তৃণমূলে মাঠে নামার প্রস্তুতি

3

নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি

4

শ্রীমঙ্গল-কমলগঞ্জে ধানের শীষ কার হাতে?

5

প্রথম স্ত্রীসহ আদালতে এমপি নজরুল, ৭ দিনের রিমান্ড আবেদন

6

টানা বৃষ্টির কারণে মুরগি ও সবজির দাম বেড়েছে

7

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

8

একসময় ছিল যোগাযোগের প্রাণকেন্দ্র, এখন জরাজীর্ণ ভবনে স্মৃতিই

9

বেগম খালেদা জিয়া আর নেই

10

ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক য

11

শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান শাহীন

12

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে চোরাইকৃত মালামাল উদ্ধার, গ্রেফতার

13

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: পুলিশের অভিযানে একজন আটক, ট্রা

14

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

15

ঘরের ছেলে ঘরে ফিরছে—১৭ বছরের অপেক্ষার অবসান, বিএনপির আবেগে জ

16

মাদকের আস্তানা, শ্রীমঙ্গলে হবে না

17

শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্

18

বিদ্রোহী কবির পাশে শায়িত হলেন বিপ্লবী হাদি

19

শ্রীমঙ্গলে ভাড়াউড়ার মাঠে রুদ্ধশ্বাস ফাইনাল, শিরোপা লালচান্দ

20