চায়ের জনপদ
প্রকাশ : Oct 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে আলোচিত রীমা অপহরণ রহস্য উন্মোচিত: পরিবারের সদস্যরাই মূল হোতা

শ্রীমঙ্গল থেকে অপহৃত আলোচিত রীমা রানী সরকার (১২) কে উদ্ধার করেছে র‌্যাব ও পুলিশ। এ ঘটনায় ভিকটিম রীমার মাসীসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৯ েেসপ্টেম্বর দূর্গাপূজার সময় অঞ্জলী দিতে গিয়ে শহরের আ,কে মিশন রোড থেকে নিখোঁজ হয় ভিকটিম। এ ঘটনায় ওই রোডের বাসিন্দা ভিকটিমের পিতা মতিলাল বিশ্বাস কমলগঞ্জ উপজেলার কাঠালকান্দি গ্রামের বদরুল সহ তিন জনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় অপহরনের মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার পর ওই আসামীদের গ্রেফতার করে কোন তথ্য না পেয়ে সিসি টিভি ফুটেজ বিশ্লেষন করে ও ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে ভিকটিমের খালা প্রিয়াংকা সরকারের ফোনের কল রেকর্ড বিশ্লেষন করে ভিকটিমের অবস্থান সনাক্ত করা হয়। সেই সূত্রে জানা যায় সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার ধরাধরপুর এলাকার শিল্পী সরকার ওরফে শিল্পী বেগম ও তার স্বামী মোবারক মিয়া ভিকটিমকে ভাড়া বাসায় আটক করে রেখেছে। তদন্তে জানা যায় শিল্পী সরকার ওরফে শিল্পী বেগম ভিকটিমের আপন খালা। বিগত দুই বছর আগে শিল্পী সরকার মোবারক মিয়ার সাথে প্রেমের সম্পর্কে ধর্মান্তরিত হয়ে মোবারক মিয়াকে বিবাহ করেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভিকটিমকে প্রলোভন দেখিয়ে তারা তাকে অপহরন করে সিলেট নিয়ে যায়। ঘটনার পর ভিকটিমের মা রিমার বিষয়ে শিল্পী সরকারকে অবগত করেন। কিন্তু তারা রিমার বিষয়ে কোন কিছু জানেন না বলে তাদের তখন জানিয়েছিলেন। অথচ তাদের বাসা থেকেই ভিটটিমকে গত ২৪ অক্টোবর উদ্ধার করে র‌্যাব ও পুলিশ। শনিবার দুপুরে শ্রীমঙ্গল থানায় এক প্রেসব্রিফিং করে উল্লেখিত তথ্য জানান শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.আমিনুল ইসলাম। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসময় তিনি জানান,একটি গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পরিকল্পিতভাবে এমন কাজ করে থাকতে পারে,যা তদন্তে বেরিয়ে আসতে পারে বলে তিনি জানান। উল্লেখ্য রীমা রানী নিখোঁজ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে একটি পক্ষ উস্কানিমূলক গুজব ছড়াতে থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে শ্রীশ্রী জগদ্বন্ধু আশ্রমে ১০৫০ রকমের ব্যঞ্জনে অন্

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে মৌলভীবাজারে

3

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

4

কে পাচ্ছেন ধানের শীষ? অনিশ্চয়তায় জমে উঠছে শ্রীমঙ্গল–কমলগঞ্জ

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষা

7

হজযাত্রীদের জন্য যে চার টিকা বাধ্যতামূলক করল সৌদি

8

কন্টেন্ট ক্রিয়েটর দীপংকর দাশ দীপ আর নেই

9

টিফিনের টাকায় শ্রীমঙ্গলে শিশুদের খাতা কলম উপহার

10

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলন: পুলিশের অভিযানে একজন আটক, ট্রা

11

লুট হওয়া ২৫ লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার

12

শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

13

বসন্ত ও ভালোবাসায় রঙিন তারকারা

14

জাতীয় নির্বাচন ২০২৬ এর ১২ ফেব্রুয়ারি

15

শ্রীমঙ্গলে চা বাগানে তারেক রহমানের জন্য প্রার্থনা

16

নৈতিক অবক্ষয় রোধে জুমার খুতবায় সচেতনতার আহ্বান সর্বদলীয় ই

17

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

18

সাংবাদিকসহ জুলাই আন্দোলনের ৫ যোদ্ধাকে হত্যার হুমকি, শ্রীমঙ্গ

19

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ছাত্রদল সদস্যের পরিবারকে সমব

20