চায়ের জনপদ
প্রকাশ : Jul 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে পুলিশের পাশে আওয়ামী লীগ নেতাকে বসিয়ে আইনশৃঙ্খলা সভা — ফেসবুকে প্রতিবাদের ঝড়

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের উদ্যোগে আয়োজিত আইনশৃঙ্খলা সভায় পুলিশের পাশে আওয়ামী লীগ নেতাকে বসানো এবং তার বক্তব্য দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভূজপুর এলাকায় উন্মুক্ত মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার এসআই বাবলু কুমার পাল এবং একই এলাকার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ মিয়া। সভায় তিনি বক্তব্যও রাখেন।

এরপরই সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। পুলিশের আয়োজিত আইনশৃঙ্খলা সভায় রাজনৈতিক দলের নেতাকে পাশে বসানো এবং তাকে দিয়ে বক্তব্য দেওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন পুলিশের নিরপেক্ষতা নিয়ে।

বিষয়টি জানতে চাইলে এসআই বাবলু কুমার পাল গণমাধ্যমকে বলেন, ‘তিনি যে আওয়ামী লীগ নেতা, বিষয়টি আমার জানা ছিল না। এখন তাকে গ্রেফতারের জন্য খোঁজা হচ্ছে।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার-৪: উত্তপ্ত রাজনীতির মঞ্চে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ

1

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ছাত্রদল সদস্যের পরিবারকে সমব

2

শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান শাহীন

3

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে নির্বাচনী আলোচনা তুঙ্গ

4

মৌলভীবাজার পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ১ শত ৬৯ কোটি ৪৫ লক্ষ টা

5

শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব ২০২৬’ আয়োজন

6

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

7

শ্রীমঙ্গলে গাছের ডালে গামছা দিয়ে আত্মহত্যা গৃহবধূর!

8

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

9

এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫, কমেছে জিপিএ-৫

10

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

11

আওয়ামী শাসনের পতন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির বিজয় র‌্যালি

12

ডিউটি শেষে বাড়ি ফেরা হলো না সিপিজি সদস্য সিরাজ মিয়ার

13

ইংল্যান্ডের স্থানীয় নির্বাচনে আবারও জয়ী শ্রীমঙ্গলের কৃতি সন্

14

পর্যটন ও সংস্কৃতির গল্প নিয়ে জমকালো আয়োজনে ‘রূপসী শ্রীমঙ্গল’

15

শ্রীমঙ্গলে অসহায় বিএনপি কর্মীর সামছু মিয়ার পাশে তাজ উদ্দিন ত

16

জাতীয় নির্বাচন ২০২৬ এর ১২ ফেব্রুয়ারি

17

আমি থামলে যুদ্ধও থামবে : ট্রাম্প

18

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্তে পৌরসভার উচ্ছেদ অভিযান

19

শ্রীমঙ্গলে পৌর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

20