চায়ের জনপদ
প্রকাশ : Feb 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় এসি সিলিন্ডার বিস্ফোরনে ব্যবসায়ীর শরীর দগ্ধ

নেত্রকোনা শহরে একটি ফটো স্টুডিওতে এসির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানটির মালিক রাজু সাহা (৪৫) গুরুতর দগ্ধ হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের আখড়ার মোড় এলাকায় ব্র্যাক ব্যাংকসংলগ্ন ‘হেনা ডিজিটাল কালার ল্যাব অ্যান্ড স্টুডিও’ নামের দোকানে এ ঘটনা ঘটে। দগ্ধ রাজু সাহা শহরের নিউটাউন এলাকার মানিক সাহার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকাল সাড়ে ৯টার দিকে দোকান খুলে কাজ শুরু করেন রাজু সাহা। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পাশের দোকানিরা এগিয়ে গিয়ে দেখেন, এসিতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে এবং চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়।
স্থানীয় লোকজন দ্রুত দোকানে ঢুকে দগ্ধ রাজু সাহাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বৃষ্টি আক্তার জানান, দগ্ধ ব্যবসায়ীর শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল মামুন সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, দগ্ধ ব্যবসায়ীর অবস্থা সংকটাপন্ন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে ‘পাঠক কর্নার’ উদ্বোধন

2

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্

3

ঈদুল আজহার পর ইউপি-পৌর ভোট

4

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

5

বিজয়ের পরই পোস্টার অপসারণে মাঠে এমপি হাজী মুজিব পরিচ্ছন্ন শ্

6

সেন্ট মার্থাস বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভা

7

শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু সেবা: ২১২ জন রোগীর চিকিৎসা, ৪৫ জ

8

শ্রীমঙ্গলে প্রেসবিটারির ৫৫তম বার্ষিক ধর্মীয় সভা

9

এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫, কমেছে জিপিএ-৫

10

শ্রীমঙ্গলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শীতবস্ত্র

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

নেইমারকে বিশ্বকাপ উৎসর্গ করলেন স্পেনের স্ট্রাইকার

13

শ্রীমঙ্গলে বিএনপি নেতা আলতাফুর রহমানকে দল থেকে অব্যাহতি

14

এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে যে ১৪

15

একসময় ছিল যোগাযোগের প্রাণকেন্দ্র, এখন জরাজীর্ণ ভবনে স্মৃতিই

16

ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় শ্রীমঙ্গলের বিএনপি নেতা শ

17

নারীদের হাতে তৈরি জুতা যাচ্ছে ইউরোপ–আমেরিকায়

18

শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

19

পুত্রবধুর পরকিয়ার জেরে যৌতুক মামলা এবং সমাজচ্যুত একটি পরিবার

20