চায়ের জনপদ
প্রকাশ : Feb 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ওসিকে ফোনে গালাগালির অভিযোগে বাহুবল বিএনপি সভাপতি আটক

প্রতিনিধি, হবিগঞ্জ:

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালাগালের অভিযোগে হবিগঞ্জের বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি শামীম ইকবাল।

জানা গেছে, শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলামকে উদ্দেশ করে অশালীন ভাষায় কথা বলার একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অডিওটি দ্রুত ভাইরাল হলে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে এবং অভিযুক্ত হিসেবে তুষার চৌধুরীকে আটক করে।

খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি স্বেচ্ছাসেবক দল নেতা মখলিছুর রহমানের সঙ্গে ফোনালাপের সময় উপজেলা বিএনপির সভাপতি উত্তেজিত হয়ে ওসিকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করেন—এমন একটি অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই তা ভাইরাল হয়।

এ বিষয়ে বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উপজেলা বিএনপি সভাপতির একটি ফোনকল তিনি ধরতে পারেননি। পরে তিনি মখলিছুর রহমানের ফোন ব্যবহার করে ওসিকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং বলেন, বাহুবলে ওসি হিসেবে দায়িত্ব পালন করতে হলে আগে তাকে জিজ্ঞেস করতে হবে।

তবে আটক হওয়ার আগে এক ফেসবুক লাইভে ফেরদৌস চৌধুরী তুষার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তিনি সরাসরি ফোন দিয়েছেন—এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না। একই সঙ্গে বর্তমান ওসির বিরুদ্ধে অবৈধ ব্যবসা, মাদক ও জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও তোলেন তিনি এবং প্রশাসনকে বিষয়গুলো তদন্তের আহ্বান জানান।

এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরবর্তী আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে আলোচিত রীমা অপহরণ রহস্য উন্মোচিত: পরিবারের সদস্যর

1

শ্রীমঙ্গলে বিএনপির সমন্বয় সভা, তৃণমূলে মাঠে নামার প্রস্তুতি

2

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

3

শ্রীমঙ্গলে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

4

শেখ হাসিনার সঙ্গে আ.লীগেরও বিচার করা উচিত : মির্জা ফখরুল

5

শ্রীমঙ্গলের ওসি আমিনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নি

6

যে ৫ দেশে সহজেই নাগরিকত্ব পাওয়া যায়

7

মৌলভীবাজার পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ১ শত ৬৯ কোটি ৪৫ লক্ষ টা

8

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

9

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন

10

ইউনিয়ন থেকে বিভাগ সেরা, জাতীয় মঞ্চে উঠছে শ্রীমঙ্গলের সৌরভ

11

ব্যবসায়ীকে হত্যাকারীদের বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

12

প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তায় থাকবেন একজন সশস্ত্র আনসার

13

শ্রীমঙ্গলে সংস্কৃতির বিকাশে এমপি ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মতব

14

শ্রীমঙ্গল মির্জাপুরে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সমন্বয় সভা অনু

15

কুলাউড়ায় আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য হান্নান গ্রেপ্তার

16

এসএসসি পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ৪৫, কমেছে জিপিএ-৫

17

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি

18

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খ

19

"নতুন বৈষম্যের প্রতিবাদে কমলগঞ্জে কেজি স্কুলের মানববন্ধন কর্

20