চায়ের জনপদ
প্রকাশ : Feb 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফিজায় ভেজাল, রসমেলায় অতিরিক্ত দাম: জরিমানা

সিলেট নগরে পণ্যের মান ও মূল্য তদারকিতে যৌথ অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। অভিযানে ভোগ্যপণ্য প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠান ফিজায় ভেজাল পণ্য তৈরির প্রমাণ এবং রসমেলায় পণ্যের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া কিউ বিস্ট্রো নামের আরেকটি প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়েছে। 

বুধবার বিকেলে নগরের সুবিদবাজার ও মিরাবাজার এলাকায় পৃথক অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক মো. আরিফ মুর্শেদ মিশু জানান, সুবিদবাজার এলাকায় বিভিন্ন দোকান ও শোরুমে অভিযান পরিচালনার সময় ফিজার সুবিদবাজার শাখায় পোড়া তেল দিয়ে ইফতার সামগ্রী তৈরির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি সকল ব্যবসাপ্রতিষ্ঠানকে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে সিলেট মহানগর পুলিশ ও র‌্যাব-৯ সদস্যরা সহযোগিতা করেন।

অন্যদিকে বিকেলে মিরাবাজার এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে রসমেলা ফুড প্রোডাক্টসের শোরুমে পণ্যের অতিরিক্ত মূল্য আদায়ের প্রমাণ মেলে। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করায় কিউ বিস্ট্রোকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে র‌্যাব ও পুলিশ সদস্যরা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র- ইরান উত্তেজনা: কোন পথে যাবে বিশ্ববাজার

1

শ্রীমঙ্গলের ঐতিহাসিক নির্মাই শিববাড়িতে দুইদিনব্যাপী শিব চতুর

2

আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে মৌলভীবাজারে

3

একদিনেই জামিনে মুক্ত বাহুবল বিএনপি সভাপতি তুষার

4

শ্রীমঙ্গলে ৩ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

5

শ্রীমঙ্গলে খেলোয়াড়দের জন্য নির্মাণ হচ্ছে আন্তর্জাতিক মানের র

6

টিফিনের টাকায় শ্রীমঙ্গলে শিশুদের খাতা কলম উপহার

7

শ্রীমঙ্গলে পুলিশের পাশে আওয়ামী লীগ নেতাকে বসিয়ে আইনশৃঙ্খলা স

8

শ্রীমঙ্গলে মুয়াজ্জিনকে লাঞ্ছিত করার ঘটনায় বিএনপি নেতা জয়নাল

9

১০ টাকায় মিলছে এক লিটার দুধ

10

শ্রীমঙ্গলে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্

11

শ্রমিক পরিবারের সন্তান থেকে আন্তর্জাতিক স্বীকৃতি: কবি সংগীত

12

শ্রীমঙ্গলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

13

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদ: যৌথবাহিনীর অভিযানে জরিমানা

14

শ্রীমঙ্গলের আধুনিকায়নে নতুন সংযোজন ইলেকট্রিক স্কুটার সেবা

15

মন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

16

কি খাচ্ছি আমরা? রাসায়নিক দিয়ে তৈরী করা হচ্ছে জিলাপি

17

শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত ও নির্বাচন কমিশন প

18

আজ দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে

19

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

20