চায়ের জনপদ
প্রকাশ : Aug 17, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির উপজেলা কমিটি গঠন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি-এর উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৬ আগষ্ট) শ্রীমঙ্গলের বাগানবাড়ি রেস্টুরেন্টে উপজেলার প্রধান শিক্ষকদের নিয়ে এক আনন্দঘন পরিবেশে এ কমিটি গঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সাবেক আহ্বায়ক, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ও খোয়াজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল হাই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়করণকৃত দ্বিতীয় ও তৃতীয় ধাপের সভাপতি ও ভুনভীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছয়ফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল কবীর, উত্তর জিলাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহীন আহমদসহ আরও অনেকে।
শেষে উপস্থিত প্রধান শিক্ষকদের সর্বসম্মতিক্রমে কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল কবীর-কে সভাপতি, মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা বেগম-কে সাধারণ সম্পাদক এবং উত্তর পাচাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেনু বালা দেবী-কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট “বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি” শ্রীমঙ্গল উপজেলা কমিটি ঘোষণা করা হয়। সভা শেষে দেশ ও জাতির অগ্রগতি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মোঃ আব্দুল হক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় র‌্যাব-৯ এর অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা ও নকল পিস

1

সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে:

2

শ্রীমঙ্গলে প্রেসক্লাব কোষাধ্যক্ষ এহসানের বিরুদ্ধে মামলা, নিন

3

শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ যুবকের মর্মান্তিক

4

কথায় নয়, কাজে প্রমাণ—শ্রীমঙ্গল-কমলগঞ্জবাসীর প্রত্যাশা এখন বা

5

শ্রীমঙ্গলে “Be There for Blood”-এর ত্রৈবার্ষিক রক্তবন্ধন ও আ

6

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

7

হজযাত্রীদের জন্য যে চার টিকা বাধ্যতামূলক করল সৌদি

8

শ্রীমঙ্গলে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

9

শ্রীমঙ্গলে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের প্রীতি ফুটবল ম্যা

10

গ্র্যান্ড সুলতানে একযুগ: পর্যটন, সাংবাদিকতা ও সংস্কৃতির সেতু

11

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার

12

শ্রীমঙ্গলে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন

13

নির্বাচনী ট্রেনে উঠেছে দেশ

14

ঝুলনযাত্রা পূজায় বিএনপি নেতা মো. মহসিন মিয়া মধুর শুভেচ্ছা ও

15

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী

16

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে : মৌলভীবাজারের নতুন পুলিশ সুপা

17

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

18

আওয়ামী শাসনের পতন উপলক্ষে শ্রীমঙ্গলে বিএনপির বিজয় র‌্যালি

19

মৌলভীবাজারে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

20