চায়ের জনপদ
প্রকাশ : Oct 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

একরামুল কবীর-কে "আমরা করব জয় ফাউন্ডেশন" এর সংবর্ধনা প্রদান

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ও “আমরা করব জয় ফাউন্ডেশন”-এর প্রধান উপদেষ্টা মোঃ একরামুল কবীর-কে সংবর্ধনা প্রদান করেছে “আমরা করব জয় ফাউন্ডেশন”। 
শনিবার (১১ অক্টোবর) বিকেলে শ্রীমঙ্গলের কোর্টরোডস্থ “আমরা করব জয় ফাউন্ডেশন”-এর কার্যালয়ে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মাহবুল আলম স্বপন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের গুণী প্রধান শিক্ষক ও খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জগজ্যেতি দেব টিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন “আমরা করব জয় ফাউন্ডেশন”-এর পল্লী চিকিৎসক পর্যায়ের ট্রেইনার মাওলানা মোঃ আব্দুর রহমান ও ডাঃ জান্নাতুল তাছরিন, প্রধান শিক্ষক সমিতি শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ বদরুল ইসলাম, ২য় ও ৩য় ধাপের সভাপতি জনাব ছয়ফুল ইসলাম, সম্পাদক তাজুল ইসলাম, সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুস সালাম, সম্পাদক মোঃ আব্দুল কাদির, এবং সাংগঠনিক সম্পাদক মিটন শর্ম্মা প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মোঃ একরামুল কবীরের শিক্ষা উন্নয়ন, শিক্ষক সমাজের ঐক্য ও সমাজসেবায় অবদানের জন্য তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সংবর্ধনা শেষে এক প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং শিক্ষা ও মানবকল্যাণে “আমরা করব জয় ফাউন্ডেশন”-এর ধারাবাহিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষা

1

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

2

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

3

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

4

অক্টোবরে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ চূড়া

5

না ফেরার দেশে বন্যপ্রাণীর অকৃত্রিম বন্ধু সীতেশ বাবু, শোকাহত

6

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

7

১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান: প্রস্তুত ঢাকা, উত্তেজনায়

8

মাদক, চাঁদাবাজি ও দখলবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন সং

9

শ্রীমঙ্গল-কমলগঞ্জে ধানের শীষ কার হাতে?

10

নৈতিক অবক্ষয় রোধে জুমার খুতবায় সচেতনতার আহ্বান সর্বদলীয় ই

11

চা বাগান-এ শ্রমিক অসন্তোষ, ব্যবস্থাপকের গাড়ি ভাঙচুর

12

সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট

13

হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

14

মৌলভীবাজারে শহিদ মিনারে স্থাপিত মুজিব ম্যুরাল বুলডোজার দিয়ে

15

বাপ-চাচার পথেই মানুষের কল্যাণে কাজ করতে চান মুঈদ আশিক চিশতী

16

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

17

শ্রীমঙ্গলে NRB Diaspora Week অনুষ্ঠিত

18

কমলগঞ্জে বাড়ির আঙিনায় মাটি খুঁড়তেই মিলল গ্রেনেড! সেনাবাহিনীর

19

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

20