চায়ের জনপদ
প্রকাশ : Jul 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

আমিরাতে ফের দেখা মিলল শামীম ওসমান! পালিয়ে যাওয়া রাজনীতিকের প্রার্থনায় নেটদুনিয়ায় আলোড়ন

সাবেক সংসদ সদস্য ও আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব শামীম ওসমানকে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরের বিখ্যাত শেখ জায়েদ মসজিদে নামাজ পড়তে দেখা গেছেএমন একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। Evergreen Bangladesh নামক একটি ফেসবুক গ্রুপে Md Masudur Rahman নামক আইডি থেকে ছবিটি পোস্ট করা হয়। ছবিটিতে দেখা যায়, তিনি চোকে কালো চশমা, গায়ে গোল্ড কালারের শার্ট এবং কালো প্যান্ট পরে চেয়ারে বসে নামাজে অংশ নিচ্ছেন।

ছবিটির সত্যতা এখনও নিশ্চিত না হলেও, এটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পোস্টে অনেকেই মন্তব্য করে তাঁর বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন। সেদিন গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজধানীসহ সারাদেশে সরকারবিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করে। সরকার পতনের মধ্য দিয়ে নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

এই রাজনৈতিক পরিবর্তনের পরপরই, সাবেক আওয়ামী লীগ নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের প্রাক্তন সংসদ সদস্য শামীম ওসমান দেশত্যাগ করেন বলে অভিযোগ ওঠে। গণমাধ্যমের খবরে জানা যায়, তিনি সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেন।

বর্তমানে শামীম ওসমানের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে দুর্নীতি, ভূমি দখল, রাজনৈতিক সহিংসতায় উসকানির অভিযোগ ইত্যাদি। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে তার সম্পদ তদন্তও শুরু হয়েছে বলে জানা গেছে।

নামাজের ছবিটি ছড়িয়ে পড়ার পর অনেকে মন্তব্য করেছেন, "এই লোক দেশে ফিরবে কি না, তা এখন দেখার বিষয়," আবার কেউ কেউ লিখেছেন, "ধর্মীয় অনুশীলন প্রশংসনীয়, তবে আইনের মুখোমুখি হওয়াও জরুরি।"

এই ছবি ও আলোচনা রাজনীতির উত্তাল সময়কে আরও উস্কে দিচ্ছে। শামীম ওসমান আদৌ দেশে ফিরবেন কি না, কিংবা আইনি প্রক্রিয়ায় তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে কি নাতা সময়ই বলে দেবে। তবে স্পষ্টতই, রাজনৈতিক পালাবদলের পরও তিনি বাংলাদেশের মানুষের নজরেই রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৈকতে বিশ্বের বৃহত্তম ‘প্লাস্টিক দানব’

1

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

2

বৃক্ষপ্রেমী বিষ্ণু হাজরাকে সন্মাননা

3

কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো মণিপুরী সম্প্রদায়ের প্রধান

4

বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট মিলবে আজ, পাবেন যেভাবে

5

মঙ্গলবার বাজারে আসছে ১০০ টাকার নতুন নোট

6

শ্রীমঙ্গলে প্রেসবিটারির ৫৫তম বার্ষিক ধর্মীয় সভা

7

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

8

শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

9

সাত মাসে বাংলাদেশ ৪০ কোটি ডলারের চীনা বিনিয়োগ পেয়েছে : রাষ্ট

10

শ্রীমঙ্গলে চা'বাগানে আন্তজার্তিক দুর্যোগ প্রশমন দিবসে অভিভাব

11

শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে বিপন্ন তক্ষক ও ভুবনচিল উদ্ধার

12

রাজনগরের করিমপুরে বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উদযাপনও আল

13

শ্রীমঙ্গলে থানার অভিযানে সাজাপ্রাপ্ত ও পলাতক দুই আসামি গ্রেফ

14

কাউকে গ্রেপ্তার করলে ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে

15

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্

16

ভয়াবহ বন্যায় প্রস্তুত ১৫৩টি আশ্রয়কেন্দ্র, খোলা হয়েছে কন্ট্রো

17

ইতিহাসের মোড় ঘোরানো অভ্যুত্থান

18

নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি

19

তারেক রহমান চান আপনারা সব সময় ভাল থাকেন কমলগঞ্জের আলিনগর চা

20