চায়ের জনপদ
প্রকাশ : Feb 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

তিন সচিবকে দায়িত্ব থেকে সরাল সরকার



নিজস্ব প্রতিবেদক :
নতুন সরকার গঠনের এক সপ্তাহের মধ্যেই সচিব পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ধর্ম মন্ত্রণালয়ের তিন সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে সোমবার এ আদেশ জারি করা হয়।
দায়িত্ব থেকে সরানো কর্মকর্তারা হলেন—মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। তবে তাদের স্থলাভিষিক্ত হিসেবে এখনো নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ আসন পেয়ে সরকার গঠনের পর প্রশাসনের বিভিন্ন দপ্তরে পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে। এরই মধ্যে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবসহ গুরুত্বপূর্ণ কয়েকটি পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদেও পরিবর্তন আনা হয়েছে। একই দিনে ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
এর আগে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ডিজিএফআই প্রধান পদে নতুন মুখ আসে। রোববার পদত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সামরিক-বেসামরিক প্রশাসনের বিভিন্ন স্তরে চলমান এ রদবদলকে প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স ২০২৫–২৬ এ মৌলভীবাজার জেলার

1

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

2

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

3

শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জে তুলাভর্তি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ড

4

শ্রীমঙ্গলে বিনামূল্যে চক্ষু সেবা: ২১২ জন রোগীর চিকিৎসা, ৪৫ জ

5

বেগম খালেদা জিয়া আর নেই

6

কি খাচ্ছি আমরা? রাসায়নিক দিয়ে তৈরী করা হচ্ছে জিলাপি

7

শ্রীমঙ্গলে পারিবারিক কলহে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, বড় ভাই

8

ঐতিহাসিক ভূমিধস! ৫৫ বছরের দুর্গ ভেঙে মৌলভীবাজার-৪ আসনে বিএনপ

9

শ্রীমঙ্গলে বিএনপি-জামায়াতের বিক্ষোভ, কঠোর নজরদারিতে আইনশৃঙ্খ

10

১৭ জুন শ্রীমঙ্গলে আসছেন প্রধানমন্ত্রী

11

ইতিহাসের মোড় ঘোরানো অভ্যুত্থান

12

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদ: যৌথবাহিনীর অভিযানে জরিমানা

13

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন

14

শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

15

মৌলভীবাজার থেকে চোরাই ৬টি সিএনজি সুনামগঞ্জ থেকে উদ্ধার, আটক

16

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ছাত্রদল সদস্যের পরিবারকে সমব

17

বিদ্রোহী কবির পাশে শায়িত হলেন বিপ্লবী হাদি

18

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

19

শ্রীমঙ্গলে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

20