চায়ের জনপদ
প্রকাশ : Sep 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার

সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি প্রতিরোধ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেছেন শ্রীমঙ্গলের তরুণ স্বেচ্ছাসেবী সংগঠকদের প্রতিনিধিরা। একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিনব্যাপী শ্রীমঙ্গলের একটি স্থানীয় রেস্টুরেন্টে ‘টেকসই উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সুশাসন: তরুণ সংগঠকদের করণীয়’ শীর্ষক কর্মশালায় এসব অঙ্গীকার করা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গলের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় শ্রীমঙ্গল উপজেলার তরুণ নেতৃত্বাধীন ১৫টি স্বেচ্ছাসেবী সংগঠনের ৪২ জন প্রতিনিধি অংশ নেন।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন সনাকের ইয়েস বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক গীতা গোস্বামী। বিভিন্ন সেশন পরিচালনা করেন টিআইবির সিভিক এনগেজমেন্ট বিভাগের কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান, সিলেট ক্লাস্টার কোঅর্ডিনেটর মো. আরিফুল ইসলাম এবং ডেপুটি কোঅর্ডিনেটর হোজ্জাতুল ইসলাম।

আলোচনায় দুর্নীতি প্রতিরোধ, প্রাতিষ্ঠানিক সুশাসনের উপাদান, সুশাসনের ঘাটতি ও এর প্রভাব, টেকসই উন্নয়ন, কার্যকর প্রতিষ্ঠান এবং তথ্য অধিকার আইন প্রয়োগের কৌশল ও করণীয় নিয়ে আলোচনা করা হয়।

মূল আলোচনায় মো. আতিকুর রহমান বলেন, টেকসই উন্নয়ন ও সুশাসনের সঙ্গে দুর্নীতিবিরোধী অবস্থানের গভীর সম্পর্ক রয়েছে। দুর্নীতি বিদ্যমান থাকলে কাঙ্ক্ষিত সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা কঠিন।

কর্মশালায় অংশগ্রহণকারী তরুণ সংগঠকেরা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ও প্রাতিষ্ঠানিক সুশাসন বাস্তবায়নে নিজ নিজ সাংগঠনিক অবস্থান থেকে ভূমিকা রাখার অঙ্গীকার করেন। পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে তারা যৌথ শপথ গ্রহণ করেন।

কর্মশালার সমাপনী বক্তব্য দেন সনাক শ্রীমঙ্গলের সহ-সভাপতি এস এ হামিদ।
এতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বি দ্যায়ার ফর ব্ল্যাড, রোভার স্কাউট, ইন্টারন্যাশনাল পার্লিয়ামেন্ট অব ইয়ুথ লিডারস, মনিপুরী ইয়ুথ ফোরাম, সুপ্রভাত উন্নয়ন সংস্থা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ, ইয়ুথ ফর পলিসি, সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থা, ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ, ম্যাক বাংলাদেশ, মৌলভীবাজার চা-জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট, সোসাইটি ফর হেল্পলেস পিপলস, ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিয়া) কিশোরী গ্রুপ এবং ইয়েস গ্রুপের নেতৃবৃন্দ অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে চা বোর্ডের অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ চা ধ্বংস

1

ঐতিহাসিক ভূমিধস! ৫৫ বছরের দুর্গ ভেঙে মৌলভীবাজার-৪ আসনে বিএনপ

2

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার

3

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

4

উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ

5

পুত্রবধুর পরকিয়ার জেরে যৌতুক মামলা এবং সমাজচ্যুত একটি পরিবার

6

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২

7

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ছাত্রদল সদস্যের পরিবারকে সমব

8

শ্রীমঙ্গলে ভোজ্য তেল মজুদ: যৌথবাহিনীর অভিযানে জরিমানা

9

মৌলভীবাজারে সেনাবাহিনী ও বিজিবি এর যৌথ অভিযানে অবৈধ পণ্য জব্

10

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

11

মন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা

12

শ্রীমঙ্গলে স্বেচ্ছাসেবক দলের আলোচনা সভা: “৩১ দফা ঘরে ঘরে পৌঁ

13

শারদীয় দুর্গোৎসবে শ্রীমঙ্গলে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষ

14

নির্বাচন আয়োজনের জন্য দেশ প্রস্তুত ও স্থিতিশীল আছে: প্রধান উ

15

এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে শ্রীমঙ্গলের কাজী আসিফা

16

কুলাউড়ায় গোয়ালঘর ভেঙে গরু চুরি, পিকআপসহ গরু উদ্ধার

17

মৌলভীবাজারে প্রথমবারের মতো উদযাপিত ‘জুলাই উইমেন্স ডে ২০২৫’

18

শ্রীমঙ্গল প্রেসক্লাবকে সম্মাননা প্রদান

19

শ্রীমঙ্গলে ‘চায়ের জনপদ কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড- ২০২৬’

20