চায়ের জনপদ
প্রকাশ : Jul 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে চা বোর্ডের অভিযানে জব্দকৃত বিপুল পরিমাণ চা ধ্বংস

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বোর্ড কতৃক পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানের মাধ্যমে জব্দকৃত ১২৩ বস্তা নষ্ট ও অবৈধ ভারতীয় চা ধ্বংস করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) চা ফ্যাক্টরির পিছনে নির্ধারিত স্থানে জব্দকৃত চা ধ্বংস করা হয়েছে। ধ্বংসকৃত চায়ের মধ্যে ভারত থেকে অবৈধভাবে আমদানিকৃত চা ছিলো ১১০ বস্তা ও বাকি ১৩ বস্তা গ্রিন টি ছিল নিম্নমানের ও নষ্ট চা। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের উপ-সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন,বিটিআরআই-এর পরিচালক ড. ইসমাইল হোসেন, কীটতত্ত্ব বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শোভন কুমার পাল, চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমসহ অন্যান্য বিজ্ঞানী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 চা বোর্ড সূত্রে জানা যায়, গত ৮ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত শ্রীমঙ্গল শহরে চা বোর্ডের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা হয়।এ অভিযানে অনুমোদনহীন, নিম্নমানের ও অবৈধভাবে আমদানিকৃত চা বিক্রির অভিযোগে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, একটি মিনি চা কারখানা সিলগালা করা হয় এবং একজন ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 এ বিষয়ে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন বলেন, ‘সীমান্ত পথে চোরাইভাবে আসা ভারতীয় চা, দুর্গন্ধযুক্ত নিম্নমানের চা এবং অনুমোদনহীন ব্র্যান্ডে নিলাম বহির্ভূতভাবে বাজারজাত করা চা বিক্রি বন্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। বাজারে ভেজাল ও নিম্নমানের চায়ের ঠাঁই হবে না, এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

 চা বোর্ডের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় চা ব্যবসায়ী মহল। তারা মনে করেন, ভেজাল ও নিম্নমানের চা বাজার থেকে অপসারণে এই ধরণের নিয়মিত অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

 অভিযানে বিভিন্ন চা দোকান ও কারখানা থেকে জব্দ করা হয় মোট ১২৩ বস্তা চা। এসব চা আদালতের নির্দেশমতে সকালে আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে সিলেট বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

1

পরিবর্তন আসছে ডিসি-ইউএনওদের পদবিতে

2

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা এমপি সৈয়দ ফয়সলে

3

শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভ

4

সাবেক চেয়ারম্যান মরহুম আরজু মিয়া স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট

5

জুমার দিনের ফজিলত ও বিশেষ আমল

6

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১২.৫ ডিগ্রি

7

কথায় নয়, কাজে প্রমাণ—শ্রীমঙ্গল-কমলগঞ্জবাসীর প্রত্যাশা এখন বা

8

"নতুন বৈষম্যের প্রতিবাদে কমলগঞ্জে কেজি স্কুলের মানববন্ধন কর্

9

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

10

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

11

১৬ টাকার লেবু ৮০ টাকায় বিক্রি, ৬ প্রতিষ্ঠানে ৪৩ হাজার টাকা জ

12

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

13

শ্রীমঙ্গলে প্রথম ফুটসাল: ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা

14

শ্রীমঙ্গলে খেলোয়াড়দের জন্য নির্মাণ হচ্ছে আন্তর্জাতিক মানের র

15

তিন সচিবকে দায়িত্ব থেকে সরাল সরকার

16

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার

17

শ্রীমঙ্গলের সন্তান সরফু বিসিবির পরিচালক হওয়ায় শ্রীমঙ্গলে আনন

18

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

19

হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

20